Logo
শিরোনাম
ঈদগাঁওতে উপজেলা কমপ্লেক্সে ও ফায়ার সার্ভিস স্থান পরিদর্শন করলেন সংসদ সদস্য কাজল বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা

হযরত উম্মেহানি (রঃ) মাদ্রাসায় ঈদগাঁও যুব ঐক্য পরিবারের সচেতনতা সমাবেশ ও শপথ

এম আবু হেনা সাগর, ঈদগাঁও

কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলাধীন

পোকখালী নাইক‍্যংদিয়ায় হযরত উম্মেহানি (রঃ) বালিকা দাখিল মাদ্রাসায় সরকারী নিবন্ধনকৃত সামাজিক সংগঠন ঈদগাঁও যুব ঐক্য পরিবারের আয়োজনে সচেতনতা সমাবেশ ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে।

৮ মে সকালে মাদ্রাসা সুপার মাওলানা সেলিমের সভাপতিত্বে ও ঈদগাঁও যুব ঐক্য পরিবারের সাধারণ সম্পাদক গণমাধ্যমকর্মী এম আবু হেনা সাগরের পরিচালনায় স্বাগত বক্তব্য রেখেছেন- ঈদগাঁও যুব ঐক্য পরিবারের সভাপতি রেহেনা আকতার কাজল। বক্তব্য রাখেন- কক্সবাজার সরকারি কলেজের প্রভাষক, সংগঠনের সদস্য জাহাঙ্গীর আলম, ত্রান ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কম্পিউটার ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম, নবনির্বাচিত ওয়ার্ড মেম্বার সালাউদ্দিন কাদের,পোকখালী যুব উন্নয়ন সংগঠন সভাপতি জান্নাতুল নূরী,অত্র মাদ্রাসার শিক্ষক আব্দুল্লাহ।

উপস্থিত ছিলেন, ঈদগাঁও যুব ঐক্য পরিবারের প্রচার-প্রকাশনা সম্পাদক মামুনুর রশিদ রিয়াদ, সদস্য ওবায়দুল কাদের ইমন,শিক্ষিকা নাজমা আকতারসহ মাদ্রাসার অসংখ্য শিক্ষার্থী,শিক্ষক শিক্ষিকারা।

সচেতনতা সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করা হয়।

বর্তমান সময়ের চলমান বাল্যবিবাহ, ইভটিজিং, কিশোরগ্যাং ও মাদক প্রতিরোধে উপস্থিত সকল শিক্ষার্থীদেরকে এক যোগে সচেতনতার মাধ্যমে এগিয়ে আসার প্রতিও আহ্বান জানানো হয়েছে। সচেতনতা সমাবেশের পরে শিক্ষাবীদ,চিকিৎসক জাহাঙ্গীর আলমের দীপ্তকন্ঠে শপথ বাক্য পাঠ করান উপস্থিত সকল শিক্ষার্থীদেরকে। সবশেষে মোনাজাতের মাধ্যমে সফল অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, ১২ তম শিক্ষা প্রতিষ্ঠানে এই সচেতনতা সমাবেশ সম্পন্ন ঈদগাঁও যুব ঐক্য পরিবারের পক্ষ থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!