Logo
শিরোনাম
ঈদগাঁওতে উপজেলা কমপ্লেক্সে ও ফায়ার সার্ভিস স্থান পরিদর্শন করলেন সংসদ সদস্য কাজল বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা

রুমা- থানছি সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জান সিদ্দিকী।

রুমা প্রতিনিধি

উবাসিং মারমা

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বান্দরবানের থানচি ও রুমা উপজেলার বিভিন্ন অপারেশন এবং সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন।

সোমবার (১৩ মে) সকালে বিজিবি মহাপরিচালক ঢাকা থেকে হেলিকপ্টারের মাধ্যমে বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া যান এবং বিজিবির বান্দরবান সেক্টরের আওতাধীন বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) পরিদর্শন করেন

মতবিনিময়কালে বিজিবি মহাপরিচালক সবাইকে অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন। পরে বিজিবি মহাপরিচালক থানচির বলিপাড়া ব্যাটালিয়নের অধীনস্থ স্পট হাইট টিওবি, থানচি বিওপি এবং থানচি বাজার পোস্ট পরিদর্শন করেন।

রুমা চলমান যৌথ অভিযানে বিজিবি সদস্যদের ক্যাম্প বিওপি সীমান্ত এলাকার পরিদর্শন করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুলজ্জান সিদ্দিকী। সোমবার (১৩ মে) দুপুর ১২ টার দিকে হেলিকপ্টারের করে মহাপরিচালক বলিপাড়া সীমান্ত এলাকায় যান এবং কয়েকটি ক্যাম্প ও বিওপি ঘুরে দেখেন বিজিবিদের সাথে মতবিনিময় করেন।

পরে তিনি বিকালে রুমা ব্যাটালিয়ানে সাংবাদিকদের সাথে কথা বলেন এসময় তিনি বলেন যৌথ অভিযানে বিজিবির সদস্যরা সক্রিয়ভাবে অংশ নিচ্ছে এবং কেএনএফ সন্ত্রাসীরা যাতে বর্ডার এলাকায় কোন অপারেশন চালাতে না এবং বর্ডার ক্রস করে যেতে না পারে সেলক্ষে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে। এসময় তিনি আরো বলেন ব্যাংক ডাকাতি বা রাষ্ট্রের বিরুদ্ধে হামলা চালিয়ে কেউ পার পেতে পারেনি কেএনএফ সন্ত্রাসীরাও পার পাবে না। বিজিবির সদস্যরা অভিযানে অংশ নিচ্ছে তাই তাদের মনোবল চাঙ্গা করতে আমি নিজে এখানে এসেছি এবং সীমান্ত এলাকা ঘুরে দেখেছি। এসময় সেনাবাহিনী ও বিজিবির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!