Logo
শিরোনাম
ঈদগাঁওতে উপজেলা কমপ্লেক্সে ও ফায়ার সার্ভিস স্থান পরিদর্শন করলেন সংসদ সদস্য কাজল বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা

মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত করুন, আজীবন পাশে থাকবো- মেহেনূর আক্তার পাখি

স্টাফ রিপোর্টার,ঈদগাঁও

কক্সবাজারের নবসৃষ্ট ঈদগাঁও উপজেলা পরিষদ নিবার্চনে মহিলা ভাইস চেয়ারম্যান জালালাবাদ  সাবেক সফল চেয়ারম্যান ফরিদুল আলমের সহ ধর্মিনী মেহেনূর আকতার পাখির এবার ভোটার দের প্রশংসায় ভাসছেন। স্বামীর জনপ্রিয়তায় ব্যাপক সাড়া পাচ্ছেন স্ত্রী।

জানা যায়, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পাখি প্রজাপতি মার্কা নিয়ে গ্রামীণ জনপদের পাড়া মহল্লায় প্রচন্ড গরমকে উপেক্ষা করেই ব্যাপক প্রচার প্রচারণা রেখেছেন আত্মীয়-স্বজনসহ কর্মীরা। স্বামীর অসমাপ্ত কাজ সম্পন্ন করতে নির্বাচনী লড়াইয়ে ব্যস্তসময় পার করে যাচ্ছেন।

ঈদগাঁও মাইজ পাড়াসহ বিভিন্ন এলাকাজুড়েই প্রজাপতি প্রতীকের পক্ষে একদল তরুন সমাজ মাঠে নেমেছেন। উপজেলার আওতাধীন ৫টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রকাশ্যে বা নীরবে কর্মীরা গ্রামাঞ্চলে প্রজাপতি পক্ষে কাজ করেই যাচ্ছে বহু লোকজন।

ভোটারেরা জানান, মরহুম চেয়ারম্যান ফরিদুল আলমের সহধর্মিনী পাখি একজন সৎ,যোগ্য ও শান্তশিষ্ট মহিলা। সব অর্জন তিনি মানুষের জন্য বিলিয়ে দিবেন। আগামী ২১ মে এমন একজন সুযোগ্য নারীকে আমরা বেঁচে নিবো। প্রজাপতি প্রতীকে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বিজয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ।

ভাইস চেয়ারম্যান প্রার্থী মেহেনুর আক্তার পাখি জানান,আল্লাহর রহমত ছাড়া কোন কিছুই সম্ভব নয়। আল্লাহ সহায় হলে মানুষের জন্য আজীবন কাজ করে যাব। আমি যদি নির্বাচিত হয় তাহলে জনগণের সেবা,এলাকার উন্নয়নসহ আপদ-বিপদে সাধারণ মানুষের খোঁজ খবর রাখবো। প্রার্থী হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে আমার দরজা উপজেলাবাসীর জন্য সব সময় খোলা থাকবে। নব উপজেলা ঈদগাঁওতে নারীদের উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্টান মহিলা কলেজ স্থাপন, অগ্নি নির্বাপনের জন্য একটি ফায়ার সার্ভিস স্থাপনের জন্য সবাইকে সাথে প্রচেষ্টা চালাবো। আমৃত্য জনগনের পাশে থাকব


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!