• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
Headline
ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড বিলাইছড়িতে সিআর মামলার আসামি আটক হবিগঞ্জে এনসিপি’র কেন্দ্রীয় নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে কেশবপুরে মানববন্ধন ইসলামাবাদ-পোকখালীর দুই বাড়ীতে ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক অপহৃত মোটরসাইকেল চালককে গহীন জঙ্গল থেকে উদ্ধার, হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু রামুর ঈদগড়,গর্জনিয়া ও কচ্ছপিয়াতে চারা বিতরণ করেন লুৎফুর রহমান কাজল এম, পি ৩৪ বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবাসহ আটক ২

ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড

Reporter Name / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার আলোচিত মা-মেয়ে জোড়া হত্যা মামলায় প্রধান আসামি টমটমচালক আবুল কালামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (৫ম) আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্র মতে, ২০২১ সালে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চরপাড়া এলাকায় সংঘটিত এ নৃশংস হত্যাকাণ্ডে আজিজুল হকের স্ত্রী ও কন্যাকে হত্যার অভিযোগে টমটমচালক আবুল কালামকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন আজিজুল হক।

তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার বিভিন্ন ধাপে তিনজন আসামি মামলা থেকে বাদ পড়েন। পরে সাক্ষ্য-প্রমাণ ও আদালতে উপস্থাপিত তথ্যের ভিত্তিতে প্রধান আসামি আবুল কালামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামিকেও বেকসুর খালাস দেওয়া হয়।

দীর্ঘদিন পর আলোচিত এ হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদীপক্ষ। স্থানীয়দের প্রত্যাশা, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং ভবিষ্যতে এমন জঘন্য অপরাধের বিরুদ্ধে সমাজ ও দেশের জনগণের কাছে কঠোর বার্তা পৌঁছে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা