Logo
শিরোনাম
ঈদগাঁও উপজেলায় ৩৬ কেন্দ্রে পৌঁছল নির্বাচনী সরঞ্জাম বিলাইছড়িতে সংসদ নির্বাচনে সব কেন্দ্রে জনবল ও নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গন ভোট ২০২৬ কে ঘিরে বান্দরবানে ব্রিফিং রাজস্থলীতে কোঠোর নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পোঁছে গেছে ভোটের সরঞ্জাম। খুটাখালীতে বাস চাপায় ইসলামাবাদের ইজিবাইক চালক নিহত ঈদগাঁও থানায় নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত পটিয়া কিন্ডারগার্টেন স্কুল স্বর্ণপদক মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ। ঈদগাঁওতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নাইক্ষ্যংছড়িতে যৌথ বাহিনীর মহড়া দুর্গম বড়থলির আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল নিরাপদে পৌঁছালো হেলিকপ্টারে

খুটাখালীতে বাস চাপায় ইসলামাবাদের ইজিবাইক চালক নিহত

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

সাইড রোড় হয়ে মহাসড়ক অতিক্রমকালে দ্রুতগামী পুরবী পরিবহন সার্ভিস বাসের চাপায় ইজিবাইক চালক নিহত হয়েছে।
১১ ফেব্রুয়ারি (বুধবার) দুপুর একটার দিকে কক্সবাজার মহাসড়কের খুটাখালী গ্রামীন ব্যাংক রাস্তা মাথা নামক এলাকায় ঘটে এ দূর্ঘটনা।
নিহত মোঃ তারেক (২১) পাশ্ববর্তী ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ আউলিয়াবাদ গ্রামের আবুল কালামের পুত্র। তিনি পেশায় ইজিবাইক চালক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সুত্র মতে, এদিন দুপুরের দিকে গ্রামীন ব্যাংক রাস্তা দিয়ে তারেক ইজিবাইক চালিয়ে মহাসড়ক পার হচ্ছিল। পথিমধ্যে কক্সবাজারমুখী দ্রুত গামী পুরবী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

মালুমাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান, দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসের ধাক্কায় ইজিবাইক চালক তারেক নিহত হয়। দুর্ঘটনা কবলিত বাস ইজিবাইক পুলিশী হেফাজতে নেয়া হলেও চালক-হেলপার পলাতক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!