সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯-পার্বত্য রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় ১৩ টি কেন্দ্রে জনবল ও নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। বুধবার (১১ ই ফেব্রুয়ারি) সকালে বিষয়টি গণমাধ্যমকে এ তথ্য জানান উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার হাসনাত জাহান খান। তিনি আরও জানান, তেরোটির মধ্যে ৫ টিতে হেলিসর্টি, অন্য ৮ টিতে নৌকা বোটে পাঠানো হয়েছে। এবং সকল প্রস্তুটি সম্পন্ন করা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসার ছালেহ আহমদ ভুইঁয়া জানান,হেলিসর্টি ৫ কেন্দ্রগুলো হলো ফারুয়া ইউনিয়নে ফারুয়া সরকারি প্রা: ও তাড়াছড়ি বেসরকারি প্রা: বিদ্যালয়। আর বড় থলি ইউনিয়নে ৩ টির মধ্যে প্রাংজংপাড়া, বড়থলি এবং রাইমংছড়া বেসরকারি প্রা: বিদ্যালয়। নৌকা যোগে অন্য কেন্দ্রগুলো হচ্ছে ফারুয়া ইউনিয়নে ওরাছড়ি ও তক্তানালা সরকারি প্রা: বিদ্যালয়। বিলাইছড়ি ইউনিয়নে পাংখোয়া পাড়া, দীঘল ছড়ি আবাসিক সরকারি প্রা: বিদ্যালয় এবং বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়,। আর কেংড়াছড়ি ইউনিয়নে কেংড়াছড়ি পুনর্বাসন জোন, কেংড়াছড়ি এবং কেরনছড়ি সরকারি প্রা: বিদ্যালয়।
উপজেলায় মোট ১৩ কেন্দ্রে ভোটার সংখ্যা ২৪৫১৫ জন,পুরুষ -১২৫৬৮,মহিলা-১১৯৪৭ জন। তারমধ্যে বড়থলি ইউনিয়নে ২৩৩৪ জন,কেংড়াছড়িতে ৫৫৭২ জন,বিলাইছড়িতে ৭২৪৭ জন এবং ফারুয়াতে ৯৩৬২ জন। নিরাপত্তায় দায়িত্বে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, গোয়েন্দা সহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী। রয়েছে অনেক কেন্দ্র সিসি ক্যামেরা এর আওতায়।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি