বিলাইছড়িতে শান্তিপুর্ণভাবে নির্বাচন সম্পন্ন, ৫০.৪২ % কাস্টি
সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:-আজ ১২ ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং রাঙ্গামাটির আসনে বিলাইছড়ি উপজেলায় ১৩ টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সু-সম্পন্ন হয়েছে বলে জানা গেছে । এতে ভোটাররা কোনরকম বাধা ছাড়াই নির্বিঘ্নে ভোট দিয়েছেন। বেসরকারি নির্বাচন বা ভোটের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার হাসনাত জাহান খান। তিনি জানান, উপজেলায় সর্বমোট ২৪৫১৫:ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১২৪৩৮ জন। যা শতকরা হার ৫০.৪২ %। তার মধ্যে দীপেন দেওয়ান ( ধানের শীষ প্রতীক ) পেয়েছেন ১০৮৮৭, অশোক তালুকদার (লাঙ্গল) ১৯৭, জুঁই চাকমা ( কোদাল) পেয়েছেন ৮৭, পহেল চাকমা (ফুটবল) পেয়েছেন ৩০৮, মুহাম্মদ আবুবকর সিদ্দিক (রিকশা) পেয়েছেন ৩৬৫, মো: আবুল বাশার( ট্রাক) পেয়েছেন ২৮, মোঃ জসীম উদ্দিন( হাতপাখা) পেয়েছেন ৫৪ ভোট। ১২৪৩৮ ভোটের মধ্যে ১১৯২৬ বৈধ, বাতিল বা নষ্ট ভোট ৫১২।

আর হ্যাঁ’র পক্ষে ভোট দিয়েছেন ১৯৮৯ টি , না এর পক্ষে ভোট দিয়েছেন ৯৫০৭, প্রদত্ত বৈধ ভোটের সংখ্যা এর সমষ্টি ১১৪৯৬, বাতিল ৯৪২ টি ভোট। একটি শান্তিপূর্ণ ও সুস্থ নির্বাচন উপহার দেওয়ার জন্য সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। সুস্থ নির্বাচন উপহার দিতে দিনরাত দায়িত্ব পালন করছেন সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, গোয়েন্দা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জনপ্রতিনিধি, প্রথাগত নেতা ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অন্যান্যা আইনশৃঙ্খলা বাহিনী।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি