বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে আওয়ামীলীগ সদস্য একজন ১ নিহত ও এক মহিলা আহত ঘটনা ঘটেছে।
২৩ নভেম্বর সন্ধ্যায় ৬টা ৩০মিনিটে রোয়াংছড়ি উপজেলা ২নং তারাছা ইউনিয়নে তালুকদার পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তি হলেন উথোয়াইনু মারমা (৪০) ও আহত ব্যক্তি ক্রাথুইচিং মারমা(৪৫) তারা উভয় রোয়াংছড়ি উপজেলা ২নং ওয়ার্ডে তালুকদার পাড়া গ্রামে একই এলাকার গ্রামের বাসিন্দা।
নিহত পরিবার ছোট ভাই মংসিংনু জানান, ২০১৬ সালে গ্রামে চাঁদাবাজী ও হয়রানি কারণে এলাকাবাসী ও উথোয়াইনু মিলে মারধর করে সন্ত্রাসীদের। পরে ২০২০ সালে সেই ক্ষোভে সন্ত্রাসীরা উথোয়াইনুকে গুলি করতে আসলে তা ব্যর্থ হয়। পুনরায় ২০২১ সালে উথোয়াইনুকে আত্বসমর্পন করতে বললে সে ভয়ে আত্বসমর্পন করেনি। দ্বিতীয়বারের মত ২০২১ সালে গুলি করতে আসলে ফের ব্যর্থ হয় সন্ত্রাসীরা।
স্থানীয় সুত্রে জানা যায়, আজ সন্ধ্যায় কাজ করে এসে নিজের ছোট ভাই দোকানে বসে চা বিক্রি করছিল উথোয়াইনু মার্মা । কিন্তু কয়েক বছরে ক্ষোভের কারণে সুযোগ বুঝে সন্ত্রাসীরা এসে দোকান ঘেরাও করে তৃতীয় বারের মত এলোপাতাড়ি ভাবে গুলি বর্ষন করে। নিহত ব্যক্তি ৫টি গুলি শরীরে লাগলে উক্ত স্থানে মৃত্যু নিশ্চিত হওয়ার পর পালিয়ে যায় সন্ত্রাসীরা।এতে দোকানে থাকা ক্রাথুইচিং মারমা এক মহিলা গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে আহত ব্যক্তি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
আরো জানান যায়, গুলি করা পরপরই নিহত ব্যক্তি কাছ হতে একটি মোবাইল, একটি টর্চ লাইটসহ দুটি জিনিস নিয়ে স্থান ত্যাগ করে সন্ত্রাসীরা।
তালুকদার পাড়া কারবারী মংপু মারমা জানান, ২০১৬ সালে ঘটনাকে ঘিরে আজ এই ঘটনা ঘটেছে।
২নং তারাছা ইউনিয়নের চেয়ারম্যান উথোয়াইচিং মারমা জানান, আওয়ামীলীগ করার কারণে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে।
বান্দরবান জোন সদর ২৬ বীর সেনাবাহিনী কমান্ডার জানান, যে কারণে মারা হয়েছে সেটি এখনো জানা যায়নি। তবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সন্ত্রাসীদের সনাক্ত করা হবে।
রোয়াংছড়ি সদর থানা ওসি রফিক ইসলাম জানান, সন্ত্রাসীদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে চিহ্নিত করা হবে। কে বা কারা এই ঘটনা সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনুগত ব্যবস্থা নেওয়া হবে জানান এই কর্মকর্তা।
উল্লেখ্য, গত ২০১৮ সালে একই এলাকায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মংমং থোয়াই মারমাকে হত্যা করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। সেই ঘটনায় এলাকাবাসীদের মাঝে আতঙ্কে চলাফেরা করছে বলে জানা যায় ।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি