রাঙ্গামাটি প্রতিনিধিঃ
কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজের ২০২১ সালের এইচ. এস. সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, নবীন বরন ও দোয়া মাহফিল হয়েছে।
বৃহস্পতিবার(২৫নভেম্বর) সকাল ১২টায় কর্ণফুলী সরকারি কলেজে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বিদায় সংবর্ধনা ও নবীন-বরণ অনুষ্ঠানে সভাপতি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মুনতাসির জাহান। স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী। প্রধান অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জাহেদুল হক।
প্রভাষক পলাশ মুৎসুদ্দী ও প্রভাষক শ্যামলী দাশের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদ, কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম।
অন্যানোদের বক্তব্য রাখেন কর্ণফুলী সরকারি কলেজের প্রাণী বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আজিম উদ্দীন, সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অবসর জনিত বিদায়ী সুলতানা রাজিয়া, কলেজ ছাত্র লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান মামুন।
পরে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি