মংহাইথুই মারমা: রুমা প্রতিনিধি : বান্দরবানে রুমা উপজেলার ৭ম তম চ্যাম্পিয়ন কাপ উম্মোচন করেছেন পাইন্দু ইউনিয়নে মুননোয়াম পাড়ারবাসী। আনন্দ উল্লাসে মেটেছে নর-নারী,পুরুষ -মহিলা ও গ্রামের সকলে।
গেল বছর রোববার(১৮ অক্টোবর) ২০২০’র সম্প্রীতি ফুটবল টুনার্মেন্ট শুভ উদ্ধোধনের মাধ্যমে শুরু হয়েছিল। টুণার্মেন্টে ৩৭টি দল অংশগ্রহণ করেছিল। নানা আয়োজনে ফাইনাল খেলায় অনুষ্ঠিত হয়েছিল রোববার (২০ ডিসেম্বর) ২০২০’র। ঐ টুণার্মেন্টে ফাইনাল খেলায় লড়াই করেছিলেন সুনসং পাড়া স্পোর্টিং ক্লাব বনাম মুননোয়াম পাড়া ইয়ং স্টার ক্লাব। এতে ১-০ গোল চ্যাম্পিয়ন হিসেবে জয়ী হয়েছিলেন মুননোয়াম পাড়ার ইয়ং স্টার ক্লাব।
তারই ধারাবাহিকতায় আজ শনিবার(৯ জানুয়ারি) আনুষ্ঠানিকতা চ্যাম্পিয়ন কাপটি উম্মোচন করেছেন মুননোয়াম পাড়ারবাসী।
কাপ উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদে সুযোগ্য চেয়ারম্যান উহ্লাচিং মারমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মারমা,১নং পাইন্দু ইউনিয়নে চেয়ারম্যান উহ্লামং মারমা, সম্প্রীতি ফুটবল টুনার্মেন্টে সভাপতি মংমং মারমা সাধারন সম্পাদক লালঠাংজুয়েল বম, বিশিষ্ট ব্যাবসায়ী পনলাল চক্রবর্তী, কম্পেশন ম্যানেজার সাইলুক থাং বম,টুণার্মেন্টে সদস্যবৃন্দ ও ৩৫২ নং খমংখ্যাং মৌজার হেডম্যান লালরুয়াল লেই বমসহ আরো অনেকে প্রমূখ।
৩৫২ নং খমংখ্যাং মৌজার হেডম্যান ও মুননোয়াম পাড়ার কারবারী লালরুয়াল লেই বম বক্তব্যে বলেন, এ যুব সমাজ ও গ্রামবাসী সকলে ফুটবল খেলার প্রতি অতি আন্তরিক। তাই সকলের চেষ্টায় ৭ম বারের মত চ্যাম্পিয়ন হতে পেরেছি। তাই এ ফুটবল খেলাকে আরো শক্ত করার জন্য জনপ্রতিনিধিত্বের আন্তরিক একান্ত কাম্য।
তিনি আরো বলেন, এ গ্রামের একটি ক্লাবের ভবন তৈরি করে দিলে ক্রীড়া মুদিদের আরো উৎসাহ বাড়ত। তারই পাশাপাশি গ্রামের ভিতরে ১কি.মি ইট সলিং বা আরসিসি ধালা করে দিলে বর্ষা কালে মালামাল বিক্রি করতে সুবিধা হলে আরো ন্যায্য মূল্য পেত,কিন্তু রাস্তাঘাট সুবিধা না থাকার ফলে ন্যায্য মূল্য থেকে এ মুননোয়াম পাড়ারবাসী বঞ্চিত হচ্ছি। এ সমস্যা থেকে বের হাওয়ার জন্য উপজেলা চেয়ারম্যান’র কাছে মৌখিকভাবে আবেদন জানান।
পাইন্দু চেয়ারম্যান উহ্লামং মারমা বক্তব্যে বলেন, মুজিব আদর্শ ভালোবেসে প্রধানমন্ত্রী ও পার্বত্যমন্ত্রী কে আন্তরিক থাকলে এ গ্রামের উন্নয়ন অবশ্যই হবে। তারই সাথে এ অনুষ্ঠানকে সাফল্য করার জন্য তিনি নগদ ২০,০০০টাকা প্রদান করেন।
শেষে প্রধান অতিথি উপজেলা পরিষদে চেয়ারম্যান উহ্লাচিং মারমা বক্তব্যে বলেন, এ গ্রামের উন্নয়নের জন্য যতটুকু সম্ভব চেষ্টা করে যাব। চলতি বছরের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে চেয়ারম্যান ও পার্বত্যমন্ত্রীকে বলে অতি শীঘ্রই সমস্যাগুলো সমাধানে আনা চেষ্টা করব।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি