Logo
শিরোনাম
বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা নাইক্ষ্যংছড়ির আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসার দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

রুমায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী  

ডেস্ক নিউজ: বান্দরবানে রুমা উপজেলার গত (২জুলাই) দুপুরে মাংলুং পাড়ার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করলেন লেঃ কর্ণেল  জুবায়ের শফিক, পিএসসি জোন কমান্ডার (রুমা জোন, ২৭ ইবি)।

০৩রা জুলাই সকালে বাংলাদেশ সেনাবাহিনী রুমা জোন (২৭ ইবি) জোন সদরে গতকাল ০২রা জুলাই ০৪ নং গ্যালেংগা ইউনিয়নের ২নং ওয়ার্ড এর মাংলুং পাড়ার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ০৪টি পরিবারের মাঝে জোন কমান্ডার রুমা জোন কর্তৃক নিম্নবর্ণিত ত্রান সামগ্রী বিতরণ করেন।

এ সকল ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল ২০কেজি,আটা ৮কেজি, তৈল ২লিটার, লবন ২কেজি,ছোলা ১কেজি, মশুর ডাল ২কেজি,সুজি ১কেজি,সাবান ২টি, খাওয়ার স্যালাইন ১০প্যাকেট, ঔষধ ও বিশুদ্ধ খাবার পানি।

এতে ৬৯ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার, বান্দরবান রিজিয়নের এর পক্ষ হতে ৪ পরিবারকে ১০,০০০ (দশ হাজার) টাকা করে মোট ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা নগদ অর্থ অনুদান প্রদান করেন।

তারই সাথে উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন এবং নগদ ৬ হাজার টাকা করে দেয়া হয়।

বিতরণকালে নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেন, উপজেলা পরিষদে চেয়ারম্যান উহ্লাচিং মারমা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলী নুর উপস্থিত ছিলেন।

ত্রাণ ও আর্থিক অনুদান গ্রহণকারী পরিবাররা হলো মেনলুং ম্রো (২৮), পিতাঃ মেনথং ম্রো, সিংরাও ম্রো (৩২), পিতাঃ মেনপয় ম্রো, লেংলুং ম্রো (২৯), পিতাঃ পালে ম্রো

ও মেনসা ম্রো (৩৫), পিতাঃ নাথাং ম্রো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!