Logo
শিরোনাম
নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা নাইক্ষ্যংছড়ির আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসার দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় বিএনপির সভাপতি এমএ সালাম ফকির ইসলামাবাদে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কুরআন মাদ্রাসায় পুরুস্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন

নাইক্ষ্যংছড়ির আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসার দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

আমিনুল ইসলাম

নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসার,

দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

গর্জনিয়া ফইজুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাহাদুর।

এম ইউপি মোঃ ইউনুছের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান আহমদ, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম, সিনিয়র শিক্ষক মাওলানা ছৈয়দ কাশেম, কমিটির সদস্য ইমাম হোসেন, মাওলানা ছুরত আলম ও মাওলানা হাবিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না; বরং নৈতিকতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে। তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

দীর্ঘদিন ধরে এ এলাকায় শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা রেখে আসা এ প্রতিষ্ঠান টি তে-২০২৬ ইং

২৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

তাদের সফলতা কামনা করে মহান আল্লাহর নিকট বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা নুর মোহাম্মদ।

এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!