Logo
শিরোনাম
নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা নাইক্ষ্যংছড়ির আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসার দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় বিএনপির সভাপতি এমএ সালাম ফকির ইসলামাবাদে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কুরআন মাদ্রাসায় পুরুস্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন

বসতঘরের আঙ্গিনা থেকে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

ডেস্ক নিউজ:কক্সবাজারের মহেশখালী কালারমার ছড়ায় একটি বসতঘরের আঙ্গিনার মাটি খুঁড়ে ২টি দেশিয় অস্ত্র ও ২টি গোলা-বারুদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে রুহুল আমিন নামে একজনকে আটক করা হয়।

শুক্রবার (১৬ জুলাই) দিবাগত রাতে উত্তর নলবিলার দরগাহ ঘোনা এলাকায় থেকে এসব অস্ত্র ও গোলা-বারুদ উদ্ধার করা হয়।

মহেশখালী-কুতুবদিয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) জাহেদুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৩০ জুন স্বারাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র ও গোলা-বারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করে আলোর পথে আসা একারামকে স্থানীয় আব্দু মোনাফের পুত্র কবিরের নেতৃত্বে হত্যা করে মাতারবাড়ির কোহেলিয়া নদীতে ফেলে দেয়। পরের দিন সকালে কবিরকে জনগণের সহয়তায় গ্রেপ্তার করে পুলিশ।

তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার কথা প্রাথমিকভাবে স্বীকার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে তার বাড়ির আঙ্গিনার মাটির নিচ থেকে ২টি এলজি বন্দুক ও ২টি তরতাজা গোলাবারুদ উদ্ধার করা হয়। একরাম হত্যায় জড়িতদের আইনের আওয়াতায় আনা হবেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!