Logo
শিরোনাম
চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন

বান্দরবানে পরিত্যক্ত অবস্থায় ২৯টি মর্টার শেল উদ্ধার

রিমন পালিত : নিজস্ব প্রতিবেদক: বান্দরবান:জেলার ব‌লিপাড়ায় পরিত্যক্ত অবস্থায় ২৯টি উচ্চ বিস্ফোরক মর্টার শেল উদ্ধার ক‌রে‌ছে বান্দরবান রি‌জিয়‌নের ব‌লিপাড়া জোন।

সোমবার (১৯ জুলাই) বান্দরবান রিজিয়নের অধীনসহ বলিপাড়া জোনের গ্যালেঙ্গা ইউ‌নি‌য়‌নে জোন কমান্ডার লে. কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলমের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে এসব উচ্চ বিস্ফোরক মর্টার বোম উদ্ধার করা হয়।

সেনাবা‌হিনী জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় ২৯টি উচ্চ বিস্ফোরক মর্টার শেলের সন্ধান পাওয়া যায়। প‌রে বান্দরবান রিজিয়নের বলিপাড়া জোনের বিশেষ তৎপরতায় উচ্চ বিস্ফোরক এসব মর্টার শেল উদ্ধার করা সম্ভব হয়।

ব‌লিপাড়া জোন কমান্ডার লে. কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম জানান, ধারনা করা হ‌চ্ছে সন্ত্রাসী বা‌হিনী অনেক দিন আগে থে‌কেই উচ্চ বিস্ফোরকগুলো মাটিতে পুঁতে রেখে পালিয়ে যায়। এগু‌লো উদ্ধার করার ফ‌লে এলাকায় বসবাসরত জনগণসহ সবাই বড় ধরনের দুর্ঘটনা এবং অভাবনীয় ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।

বান্দরবানে যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম দমনে বান্দরবান রিজিয়নের আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ এ ধরনের অপারেশনাল কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!