হ্লাছোহ্রী মারমা রোয়াংছড়ি
“মুজিব বর্ষে শপথ করি, দুর্যোগ জীবন- সম্পদ রক্ষা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানান আয়োজনে মধ্য দিয়ে বান্দরবানে রোয়াংছড়িতে পালিত হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১।
৪ নভেম্বর বৃহস্পতিবার সকালে রোয়াংছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন আয়োজনে অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার মিজানুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা নিবার্হী অফিসার মোঃ ফোরকান এলাহি অনুপম,
এসময় উপস্থিত ছিলেন
অনুষ্ঠানে শুরুতে অতিথিবৃন্দ আগমনদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে জাতীয় সঙ্গীত, প্যারেড পরিদর্শ ও আকাশে কবুতর উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন অতিথিবৃন্দরা।
এসময় রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম পিপিএম, আলেক্ষং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি কলেজের প্রভাষক উহাইসিং মারমা, রোয়াংছড়ি প্রেসক্লাবে অর্থ সম্পাদক সাথোয়াইঅং মারমা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তাগন ও প্রিন্ট ইলেক্ট্রনিক মিডিয়ার সহ গণমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
অনুষ্ঠান প্রধান অতিথি মোঃ ফোরকান এলাহি অনুমপ বক্তব্যে বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বহুমাত্রিক সেবা কাজে নিয়োজিত। চলমান সেবা কাজের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন ধারণা যোগ হচ্ছে। শিল্পায়ন ও নগরায়নের ব্যাপকতার ফলে দেশে দুর্ঘটনার হার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন দুর্যোগে উদ্ধারকাজ পরিচালনায় দেখা দিচ্ছে নিত্যনতুন চ্যালেঞ্জ। এসকল চ্যালেঞ্জ মোকাবেলায় ফায়ার সার্ভিস কর্মীদের আধুনিক সরঞ্জাম সরবরাহ ও উন্নত প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। সরকার এ লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে আমি আশা করি। ও সিভিল ডিফেন্স কর্মীদের মোতায়েন করা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গণমুখী সেবা হিসাবে কাজ করে যাচ্ছে। আমরা পেশাধারি মনোভাব নিয়ে দায়িত্ব পালন করে দেশের উন্নয়ন বাস্তবায়নে পরিপূর্ণ নিরাপত্তা দিতে অঙ্গীকারবদ্ধ।
অনুষ্ঠান শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালনে মধ্য দিয়ে একটি শোভযাত্রা র্যালী বের হয়ে একই স্থানে সমাপ্তি ঘটে এবং রোয়াংছড়ি বাজারে প্রত্যাক দোকানকে মোবাইল কোর্ট পরিচালনার জন্য সতর্ক করে দেওয়া হয় অগ্নি ব্যপারে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি