Logo
শিরোনাম
ঈদগাঁওতে উপজেলা কমপ্লেক্সে ও ফায়ার সার্ভিস স্থান পরিদর্শন করলেন সংসদ সদস্য কাজল বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা

রাঙামাটিতে ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (৫ নভেম্বর) সকালে রাঙামাটি সদরে তবলছড়ির ওয়াপদা কলোনিতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ওয়াপদা কলোনীতে কাপ্তাই হ্রদের পাড়ে গড়ে উঠা বসতিতে চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। মুহুর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয় স্থানীয়রা ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

রাঙামাটি পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর নুর নবী জানান, আকষ্মিক অগ্নিকান্ডে বাড়ির মালিক ও ভাড়াটিয়া মিলে ১০ পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো নিন্ম আয়ের মানুষ বলে জানান ওয়ার্ড কাউন্সিলর।

রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোঃ রফিকুজ্জামান বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে বলা যাবে। তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতি পরিমান নির্ধারণ করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!