মংহাইসিং মারমা বান্দরবান
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানান আয়োজনে মধ্য দিয়ে বান্দরবানে পালিত হয়েছে ৫০ তম জাতীয় সমবায় দিবস ২০২১।
৬ নভেম্বর শনিবার অরুণ সারকী টাউন হলে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সমবায় আয়োজনে ৫০তম জাতীয় সমবায় দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য ও সমবায় বিষয়ক কনভেনার ফাতেমা পারুল সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।
অনুষ্ঠান শুরুতেই বান্দরবান অরুন সারকী টাউন হলে সামনে জাতীয় সংঙ্গীত মাধ্যমে পতাকা তুলে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ও অতিথিবৃন্দরা। পরে টাউন হলে অতিথিদের মাঝে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানিয়ে আলোচনা সভা আয়োজন করা হয়।

জাতীয় সংঙ্গীত মাধ্যমে পতাকা উত্তোলন
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক অমিত রায়, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজিম উদ্দীন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটি এম কাওসার হোসেন, জেলা পরিষদের নির্বাহী আব্দুল্লাহ আল মামুন, জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস.এম শাহনেওয়াজ, বান্দরবান জেলা (বিআরডিব) পরিচালক সুইক্রাচিং মারমা, সদর উপজেলা সমবায় কর্মকর্তা ক্য বু হ্রী মার্মা, সমবায় সমিতি লিঃ এর সভাপতি জনাব কামাল পাশা সহ সমবায় সমিতি কর্মকর্তা ও সাংবাদিক প্রিন্ট ইলেট্রনিক মিডিয়া কর্মীসহ গনমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্তিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ৩টি সমবায় সমিতি লিঃ মাঝে ৩লক্ষ ৪০হাজার টাকার ঘুরনইমান ঋণের চেক বিতরণ ও ৮জন সফল সমবায় সফল উদ্যোক্তাদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি