Logo
শিরোনাম
ঈদগাঁওতে উপজেলা কমপ্লেক্সে ও ফায়ার সার্ভিস স্থান পরিদর্শন করলেন সংসদ সদস্য কাজল বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা

রাঙ্গামাটিতে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ।

রাঙ্গামাটি প্রতিনিধিঃ

রাঙ্গামাটিতে এক চিকিৎসকের বিরুদ্ধে অবৈধভাবে ভাড়া দোকান থেকে উচ্ছেদ ও মালামাল লুটের অভিযোগ তুলেছেন এক ব্যবসায়ীর স্ত্রী।

শনিবার(৬ নভেম্বর) রাঙ্গামাটি শহরের একটি বেসরকারী সংস্থার হলরুমে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ তুলেন তাসলীমা আক্তার নামে এক প্রবাসী ব্যবসায়ীর স্ত্রী।

তিনি অভিযোগ করেন দোকান নির্মানের ক্ষতি পূরণ পাওয়ার জন্য আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় গত বৃহষ্পতিবার (৪ নভেম্বর) রাতের আধারে ডাঃ অভিক চাকমার সন্ত্রাসী কায়দায় দোকান ভেঙ্গে দিয়ে মালামাল লুট করে নিয়েছেন। এ নিয়ে শুক্রবার বিকেলে রাঙ্গামাটি কোতয়ালী থানায় একটি অভিযোগ করেছেন তাসলীমা আক্তার।

সাংবাদিক সম্মেলনে তাসলীমা আক্তার বলেন, তার স্বামী নুর হোসেন ডাঃ অভিকের পিতা অমলেশ চাকমার মালিকানাধীন শহরের কলেজ গেইট এলাকায় চট্টগ্রাম-রাঙ্গামাটি প্রধান সড়কের পার্শ্বে একটি জায়গা ভাড়া নিয়ে ২০১৪ সালে আট লক্ষ টাকা খরচ করে একটি দোকান ঘর তৈরী করে রেষ্টুরেন্ট ব্যবসা শুরু করেন।

পরে তিনি ২০২০ সালে বিদেশে চলে যান। এদিকে তার স্বামী বিদেশে চলে যাওয়ার পর ডাঃ অভিক চাকমা দোকান ছেড়ে দেয়ার জন্য উকিল নোটিশ পাঠান এবং দোকান ছেড়ে যেতে তাকে বেশ কয়েকবার হুমকি ও দেন। নোটিশ পাওয়ার পর তাসলীমা আক্তার ক্ষতিপূরন দাবি করে রাঙ্গামাটির আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় ডাঃ অভিক চাকমা বৃহষ্পতিবার দোকান ঘর ভাংচুর করে মালামাল লুট করে নিয়ে যান। এতে তাদের সাত লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে কলেজ গেইট ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর বিল্লাল হোসেন টিটু জানান, একটি দোকান নিয়ে মালিক ও ভাড়াটিয়ার মধ্যে বিরোধ ছিলো আমি জানি। তারা কেউ সমিতির কাছে লিখিত অভিযোগ নিয়ে আসেননি। আদলতে এ নিয়ে একটি মামলা চলছে। এ অবস্থায় গত বৃহষ্পতিবার রাতে (০৪-১১-২১) দোকানের মালিক পক্ষ দোকানটি ভেঙ্গে নিয়ে গেছে বলে জেনেছি।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, একটি দোকান ঘর ভাংচুর ও মালামাল লুটের অভিযোগ পেয়েছি তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!