রোয়াংছড়ি প্রতিনিধিঃ
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন” শ্লোগানকে সামনে রেখে জাতীয় সঙ্গীত পরিবেশন করে জাতীয় পতাকা উত্তোলন ও ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বান্দরবানের রোয়াংছড়িতে উপজেলা পরিষদ ও সমবায় অফিসে কর্তৃক আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ নভেম্বর ২০২১) আয়োজিত অনুষ্ঠানে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফোরকান এলাহি অনুপমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ক্রইচিংপ্রু মারমা।
এছাড়া সমবায় সমিতির সদস্য অর্ধশতাধিক নারী-পুরুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি