আকাশ মারমা মংসিং বান্দরবান
“সবাই মিলে শপথ করি, পরিচ্ছন্ন দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান শহরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা।
শনিবার ৬ নভেম্বর সকালে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের আয়োজনে বান্দরবান শহরে মুল স্থান গুলোতে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এসময় প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী একটি শহরের র্যালী বের হয়। পাশাপাশি ট্রাফিক মোড়, সাঙ্গু ব্রিজ, বাজার এলাকা, বালাঘাটা বাজার, চৌধুরী মার্কেট, রাজার মাঠ এলাকাসহ বিভিন্নস্থানে পরিষ্কার পরিছন্নতা অভিযান চালায়।
অভিযানে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজের অধ্যক্ষ লেঃ কর্ণেল সিরাজুল ইসলাম উকিলসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি