Logo
শিরোনাম
ঈদগাঁওতে উপজেলা কমপ্লেক্সে ও ফায়ার সার্ভিস স্থান পরিদর্শন করলেন সংসদ সদস্য কাজল বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা

রাঙ্গামাটিতে জয়দ্বীপ বন বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত

 রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি সদরে জয়দ্বীপ বন বিহারে ১০তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ নভেম্বর) সদর উপজেলার বালুখালী ইউনিয়নের জয়দ্বীপ বন বিহার,কাইন্দ্যা দৌজরী পাড়ায় দিনব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কমিটি পক্ষে কৃতজ্ঞতা শিকার ও স্বাগত বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির সভাপতি ফুলেশ্বর চাকমা।

এসময় উপস্থিত ছিলেন রাজবন বিহার থেকে আগত মহান ভিক্ষু,সংঘ, বিহার অধ্যক্ষ শীল বংশ স্থবির, বিহার পরিচালনা কমিটির সভাপতি ফুলেশ্বর চাকমা,হেডম্যান সন্তোষ বিকাশ চাকমা, ছন্দ সেন চাকমা, রনেন বিকাশ চাকমাসহ ৬নং বালুখালী ইউনিয়নের সদস্য-সদস্যা,কার্বারী, দায়ক-দায়িকা প্রমুখ।

সকাল থেকে বিহার প্রাঙ্গণে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান, বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্টপরিস্কার দান, কঠিন চীবর দান, কল্পতরু দান, রাজ বন বিহারের পেগোডা উদ্দ্যেশে টাকা দান, হাজার প্রদীপ দান, আকাশ প্রদীপ দান, নানাবিধ দানীয় সামগ্রী দান করা হয়।

কঠিন চীবর দানোৎসব উপলক্ষে দায়ক-দায়িকাদের উদ্দেশ্যে ধর্মীয় দেশনা দেন রাজবন বিহার থেকে আগত অনুষ্ঠানের সংঘ নায়ক সত্য প্রেম মহাস্থবির, শীল বংশ স্থবির, সত্য প্রিয় স্থবির, শ্রদ্ধাদর্শী স্থবির, অগ্রসার স্থবির। এসময় ভিক্ষুরা তাদের দেশনায় বুদ্ধের ধর্মীয় অনুশাসন মেনে জগতের সকল প্রাণীর কল্যাণে দায়ক-দায়িকাদের নিবেদিত থাকার আহবান জানান। কঠিন চীব দান শেষে বিশ জন ভিক্ষুকে স্থবির বরন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!