Logo
শিরোনাম
ঈদগাঁওতে উপজেলা কমপ্লেক্সে ও ফায়ার সার্ভিস স্থান পরিদর্শন করলেন সংসদ সদস্য কাজল বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা

জুরাছড়িতে তালাক নোটিশে যুবকের আত্মহত্যা

রাঙ্গামাটি প্রতিনিধিঃ

রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলায় পারিবারিক কলহের জের ধরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত রুবেল চাকমা (২৮) মৃত ফুলেন্দ্র চাকমার ছেলে।

সোমবার (৮ নভেম্বর) রাতে বনযোগীছড়া ইউনিয়নের লেবার পাড়ায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে  আরো জানা গেছে, দাম্পত্য জীবনে স্ত্রীর সাথে প্রায় সময় কলহে লেগে থাকত। একপর্যায়ে তার স্ত্রী রাঙ্গামাটি জর্জ কোট হতে তালাক নোটিশ পাঠায়। এই নোটিশ প্রাপ্ত হয়ে ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে ধারণা করা হচ্ছে। নিহত রুবেল চাকমার ৩ বছরের একটি সন্তান রয়েছে রয়েছে বলে জানা গেছে।

জুরাছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ শফিউল আজম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে আজ (৯ নভেম্বর) রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!