বান্দরবান প্রতিনিধি
“সত্যের জয় অনিবার্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা কমিটি ইউনাইটেড ডেমোক্রেটিক ফন্ট (গণতান্ত্রিক) উদ্যেগে বান্দরবানে এম এন লারমা ৩৮তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার ১০ নভেম্বর ১২টা ১ মিনিটে বান্দরবান সদরে বালাঘাটা কার্যালয়ে মানবেন্দ্র নারায়ন লারমার ৩৮ তম মৃত্যু বার্ষিকী’ উপলক্ষ্যে জেলা কমিটির সভাপতি মংপু মারমা সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটি সমন্বয়ক সুলেন চাকমা।
অনুষ্ঠান শুরুতেই জমকালো আয়োজনে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত জনগোষ্ঠীর জাতিসত্তা ও অধিকার আদায়ের পথপ্রদর্শক,জুম্ম চেতনার অগ্রদূত,এম এন লারমা ৩৮তম মৃত্যু বার্ষিকী মহান নেতার প্রতি পুষ্প অর্পণে মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি শোক জানানো হয়। পরে একটি আলোচনা সভা আয়োজন করা হয়।

এসময় বক্তারা বলেন, আমৃত্যু পাহাড়ের বসবাসরত জনগোষ্ঠী মানুষের ন্যায্য অধিকারের জন্য লড়াই করেছিলেন মানবেন্দ্র নারায়ণ (এম এন লারমা) লারমা। তবে তিনি শুধু পাহাড়ের মানুষের নেতা ছিলেন না; তার সংগ্রাম ছিল সমগ্র দেশের নিপীড়িত মানুষের পক্ষে এবং শোষণ-বঞ্চনার বিরুদ্ধে। বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ে তার আদর্শ তাই এখনো পাহাড়ে বসবাসরত জনগোষ্ঠীর প্রেরণা উৎস হিসেবে কাজ করে।
এসময় জেলা কমিটির সাধারণ সম্পাদক রাহুল চাকমা, সাংগঠনিক সম্পাদক উচামং মার্মা, জেলা পিসিবি ও বান্দরবান সরকারি কমিটি কুমার চাকমা সহ বান্দরবান নারী জাগরণ সংঘ এবং বিভিন্ন গ্রাম ও পাড়া থেকে আসা জনসাধারণ উপস্তিত ছিলেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি