নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার অধীনস্থ ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযানের ৮শ ১৫পিস ইয়াবাসসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে।আটককৃত ব্যক্তি, রবি আলম (১৯) পিতা আব্দুল খালেদ।
রবিবার (১৪ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঘোনার পাড়া টিভি টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদে ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঘোনার পাড়া টিভি টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ মাদক কারবারীকে আটক করতে সক্ষম হন পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার অনুমানিক মূল্য ২ লাখ ৪৪ হাজার ৫০০টাকা।
নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। তবে মাদকের বিরুদ্ধে পুলিশ ধারাবাহিক এ অভিযান চলমান থাকবে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি