Logo
শিরোনাম
ঈদগাঁওতে উপজেলা কমপ্লেক্সে ও ফায়ার সার্ভিস স্থান পরিদর্শন করলেন সংসদ সদস্য কাজল বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা

ঢালাই মেশিন কেড়ে নিলো আব্দুর রহমানে বাম হাত

আকাশ মারমা মংসিং বান্দরবান

বান্দরবানে ঢালাই মেশিনে হাত ধুকে এক রাজমিস্ত্রী গুরুত্বর আহত হয়েছে।

১৪ নভেম্বর রবিবার সন্ধায় ৭ ঘটিকায় বান্দরবান সদর ৫নং ওয়ার্ড উজানী পাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

আহত ব্যক্তি, আব্দুর রহমান(৩৫), সেই পটুয়াখালী জেলার দশগিনা ইউনিয়নে চরকারচর গ্রামে মৃত সালাম চৌকিদার ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, নির্মাধীন নতুন বিল্ডিং ঢালাই কাজ করছিল। সন্ধ্যায় কাজ শেষ করে ঢালাই মেশিন চালু অবস্থায় বস্তা মাধ্যমে পরিষ্কার করতে গেলে হাত পিচলে পিনিয়ন মাঝখানে ধুকে যায়। সেই মেশিনে আব্দুর রহমানে হাত নিপৃষ্ট হয়ে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করেন।

আরো জানা যায়, নির্মাধীন বিল্ডিং এর আব্দুর রহমান মাঝি দ্বায়িত্ব ছিলেন। পাশাপশি ঢালাই মেশিনটি তার নিজস্ব বলে জানান তার সহকর্মী কর্মীরা।

বান্দরবান ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা নাজমুল জানান, স্থানীয় লোকজন যোগাযোগ করলে মেশিনে যাবতীয় যন্ত্রপাতি নিয়ে উদ্দ্বার করতে চলে আসি। আমরা আসার পূর্বে স্থানীয় লোকজনর উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

বান্দরবান সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, আহত ব্যক্তি বাম হাত পুরো নিপৃষ্ট হয়ে গেছে। হাড় পর্যন্ত ভেঙে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে আহত ব্যক্তিকে চট্টগ্রাম হাসপাতালে রেফার করা হবে।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!