Logo
শিরোনাম
ঈদগাঁওতে উপজেলা কমপ্লেক্সে ও ফায়ার সার্ভিস স্থান পরিদর্শন করলেন সংসদ সদস্য কাজল বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা

রাঙ্গামাটিতে শিশু সুরক্ষা বিষয়ক দিনব্যাপি ওরিয়েন্টেশন

রাঙ্গামাটি প্রতিনিধিঃ

রাঙ্গামাটিতে শিশু সুরক্ষা বিষয়ক দিনব্যাপি ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ নভেম্বর) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে ‘টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পে’র আয়োজনে শিশু সুরক্ষা বিষয়ক দিনব্যাপি এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। সমাজসেবা বিভাগের আহ্বায়ক এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জনাব প্রবর্তক চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পে’র প্রকল্প পরিচালক এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য প্রশাসন ইফতেকার আহমেদ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক ওমর ফারুক, ইউনিসেফ এর প্রোগ্রাম অফিসার ইলা চৌধুরী, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পে’র প্রকল্প ব্যবস্থাপক নিলুফা নাজনীন, সমাজসেবা বিভাগের জেলা –উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও টেকসই সামাজিক উন্নয়ন প্রকল্পের জেলা –উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেন, শিশুরা আগামী দিনের নাগরিক। শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসহ সকল বিষয়ে সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রকল্পের জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তাদের প্রকল্পের গতানুগতিক কর্মসূচির পাশাপাশি নিজ উদ্যোগে শিশুদের অধিকার রক্ষায় সচেতনতামূলক কাজে অংশ নিতে হবে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির পুরোভাগে আছে শিশু এবং নারীরা। এসব দিক বিবেচনায় আগামী দিনগুলোতে শিশুরা যাতে নিরাপদ ভবিষ্যত পায় সে বিষয়ে সকলকে লক্ষ্য রাখার আহব্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!