রাঙ্গামাটি প্রতিনিধিঃ
রাঙ্গামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ঢেবাছড়ি এলাকায় সেনাবাহিনী ও র্যাব যৌথ অভিযান চালিয়ে ১১টি গাঁজার খেত ধ্বংস ও একজনকে আটক করেছে।
সোমবার (১৫ নভেম্বর) রাত অনুমানিক ২টায় এ অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী ।
স্থানীয় ও যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, জ্যোতিলাল চাকমা দীর্ঘ দিন থেকে গোপনে গাঁজা চাষ করে আসছিলে বলে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ২টায় অভিযান শুরু করে যৌথ বাহিনী। অভিযান টের পেয়ে পালানোর সময় গাঁজা চাষী জ্যোতি লাল চাকমা (৪০) কে আটক করে যৌথ বাহিনী।সে ঢেবাছড়ি গ্রামের রেদু কুমার চাকমার ছেলে।
ধ্বংস করা গাঁজার পরিমাণ ৬ হাজার কেজি যার আনুমানিক বাজার মূল্য ৯ কোটি টাকা।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি