Logo
শিরোনাম
ঈদগাঁওতে উপজেলা কমপ্লেক্সে ও ফায়ার সার্ভিস স্থান পরিদর্শন করলেন সংসদ সদস্য কাজল বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা

বান্দরবানে ডিএনসি অভিযানে ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক

আকাশ মারমা মংসিং বান্দরবান

বান্দরবানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) অভিযানে ১ হাজার ২শত পিস ইয়াবাসহ এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে।

১৫ নভেম্বর সোমবার গভীর রাতে বান্দরবান সদর জেলা ১ নং ওয়ার্ড বালাঘাটা ভরাখালি এলাকা থেকে মোঃ কামাল নামে এক আইনি রক্ষককে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি, মোঃ কামাল (৩২), সেই চট্টগ্রাম বিভাগ শহরে লতিফপুর গ্রামে মৃত সামশুল আলমের ছেলে।

এইদিকে ডিএনসি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো যায়, গোপন সংবাদের ভিত্তিতে বালাঘাটা শহরে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ইয়াবা ব্যবসায়ীকে তল্লাশি চালালে তার কাছে ১হাজার ২শত পিস ইয়াবাসহ কনস্টেবলকে আটক করা হয় । যার আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ ৬০ হাজার টাকা।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানা যায়, আটককৃত ব্যক্তির একজন পুলিশ কনস্টেবল। বর্তমানে তিনি কোর্ট পুলিশের দায়িত্বে কর্মরত রয়েছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ বাবুল সরকার বলেন, মাদক বিরোধী অভিযানের এক ইয়াবা ব্যবসায়ীকে ১২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে চলমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন আছে।

উল্লেখ্য, সোমবার একই দিনে দুপুরে ১হাজার ১শত ইয়াবা সহ মোঃ সোহেলনামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!