Logo
শিরোনাম
ঈদগাঁওতে উপজেলা কমপ্লেক্সে ও ফায়ার সার্ভিস স্থান পরিদর্শন করলেন সংসদ সদস্য কাজল বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা

নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান

রাঙামাটি প্রতিনিধিঃ

রাঙামাটির নানিয়ারচরে এক শিক্ষিকা শ্লীলতাহানি চেষ্টার প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি। ১৭ নভেম্বর বুধবার সকাল সাড়ে ১১ টায় নানাক্রুম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা শ্লীলতাহানী চেষ্টার প্রতিবাদে ও দোষীকে চিহ্নিত করে যথাযথ শাস্তির দাবীতে শিক্ষক সমিতির সভাপতি মুকুল বিকাশ খীসা ও সাধারণ সম্পাদক প্রাজীব বড়ূয়া স্বাক্ষরিত এক স্মারকলিপি নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, উপজেলার নানাক্রুম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা গত ১৬ নভেম্বর সকালে স্কুলে আসার পথে এক বখাটে কর্তৃক শ্লীলতাহানী চেষ্টার শিকার হন। শিক্ষকদের পক্ষ থেকে এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীকে চিহ্নিত করে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার পূর্বক আইনানুগ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। ভবিষ্যতে যাতে কোন প্রকার ন্যাক্কারজনক ঘটনা না তার নিরাপত্তা নিশ্চিত করারও দাবী করা হয়।

এ বিষয়ে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন হালদার বলেন, এক শিক্ষিকার লিখিত একটা অভিযোগ পেয়েছি। তবে, শ্লীলতাহানীর মতো কোন ঘটনা ঘটেনি। ভিকটিম ভয় পেয়েছে মাত্র। শিক্ষক সমিতির প্রতিনিধিরা ইউএনও বরাবর স্মারকলিপি প্রদানের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমার জানা নেই, রাঙামাটি সদরে মিটিং এ আছি, থানায় গেলে বিষয়টা জানা যাবে। বিষয়টা আমি দেখবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!