Logo
শিরোনাম
ঈদগাঁওতে উপজেলা কমপ্লেক্সে ও ফায়ার সার্ভিস স্থান পরিদর্শন করলেন সংসদ সদস্য কাজল বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা

রাঙ্গামাটি জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটিতে জেলা পরিষদ এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ নভেম্বর) সকালে পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।

পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্যবৃন্দ যথাক্রমে সদস্য প্রর্বতক চাকমা, সদস্য বিপুল ত্রিপুরা, সদস্য প্রিয়নন্দ চাকমা, সদস্য ঝর্ণা খীসা, সদস্য দিপ্তীময় তালুকদার, সদস্য আসমা বেগম, সদস্য সবির কুমার চাকমা, সদস্য নিউচিং মারমা, সদস্য আব্দুর রহিম, সদস্য ইলিপন চাকমা, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী বিরল বড়ু–য়া, জেলা ক্রীড়া কর্মকর্তা আফাজ উদ্দীন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোঃ আনোয়ারুল আজিম, সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা,  জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা রাঙ্গামাটি জেলার করোনা পরিস্থিতির উপর সংক্ষিপ্ত বিবরণ সভায় উপস্থাপন করেন। তিনি বলেন, রাঙ্গামাটিতে সর্বশেষ (১৬ নভেম্বর পর্যন্ত) করোনা পজিটিভ হয়েছেন ৪২২৬জন। সুস্থ হয়েছেন ৪১৯১জন। মোট মৃত্যু ৩৩জন। তিনি বলেন, ১ম ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন ২৯৮৭১৪ জন এবং ২য় ডোজ ভ্যাকসিন নিয়েছেন ২৩৮৪৫৫জন। তিনি এ সভার মাধ্যমে আসন্ন শীতের মৌসুমে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পরামর্শ দেন।

সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেন, সবার অংশগ্রহণের মাধ্যমে রাঙ্গামাটি জেলার সার্বিক উন্নয়নে সকলকে সচেষ্ট থাকতে হবে। এক্ষেত্রে হস্তান্তরিত বিভাগগুলো আমাদেরকে সাহায্য করতে পারে। তিনি হস্তান্তরিত বিভাগগুলোর কর্মকর্তাদেরকে স্ব স্ব অবস্থানে থেকে অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে জেলার সকল নাগরিকের সার্বিক উন্নয়নে অংশ নেয়ার জন্য আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!