আকাশ মার্মা মংসিং বান্দরবান
বান্দরবানে মুজিব শতবর্ষ উপলক্ষে দুরন্ত মাউন্টেন বাইক রেস ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
২০ নভেম্বর শনিবার সকাল ৭টায় বান্দরবান শহরের ঐতিহ্যবাহী রাজার মাঠ হতে বাইক শেষ শুরু হয়।
এসময় উঁচু-নিচু ও আঁকাবাঁকা পাহাড়ি পথে সাইকেল চালানোর অন্যরকম অভিজ্ঞতা নিয়ে এই রেসে অংশ নেয় দেশের বিভিন্ন এলাকার এক’শ প্রতিযোগী মাঝেপার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে এই রেসের উদ্বোধন করেন।
এসময় তসেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজিম উদ্দিন, বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ তাহের উল আলম চৌধুরী, আরএফএল বাইকের হেড অফ মার্কেটিং মোঃ শরিফুল ইসলাম প্রমুখ।
মাউন্টেন বাইক রেসটি বান্দরবান শহরের রাজামাঠ থেকে শুরু হয়ে বান্দরবন চিম্বুক সড়ক দিয়ে নীল দিগন্ত হয়ে পুনরায় বান্দরবান শহরে এসে শেষ হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ফিট উচ্চতায় পাহাড়ি সড়কে এক’শ কিলোমিটার পথ পাড়ি দেন বাইকাররা। রেসটিতে পুরুষদের পাশাপাশি নারী বাইকাররাও অংশগ্রহণ নেয়। অনুষ্ঠানে বাইক রেসে রাকিবুল ইসলাম প্রথম স্থা অর্জন করেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি