নিজস্ব প্রতিনিধি
নানান উৎসবমুখর পরিবেশে রুমা উপজেলায় ৩য় ধাপে ইউপি নির্বাচনে ভোট গ্রহনে সম্পন্ন হয়েছে।ভোট গ্রহন শেষে চলছে গণনা শুরু।
২৮ নভেম্বর রবিবার রুমা উপজেলায় সকাল ৮ টা হতে ৪টি ইউনিয়নে ভোট গ্রহন শুরু হয়। দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে ভোট গ্রহনে মধ্য দিয়ে সমাপ্তি ঘটে রুমা উপজেলা ইউপি নির্বাচন।
রুমা উপজেলায় ৪টি ইউনিয়নে গ্যালেগ্যা, পাইন্দু, রুমা সদর, রেমেক্রী সহ মোট ভোটার সংখ্যা রয়েছে ২০ হাজার ২শত ২০টি, মোট ভোট কেন্দ্র রয়েছে ৩৬ টি, এর মধ্যে হেলিসটি কেন্দ্র রয়েছে ৭ টি ও ৪টি ইউনিয়নে ভোট কক্ষ রয়েছে ৮৭ টি।
প্রতিদ্বন্দ্বীতা করছে ৪টি ইউনিয়নে ৪ জন স্বতন্ত্র প্রার্থীর ও ৪ জন নৌকা প্রার্থীসহ মোট ৮ জন চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহন করেছেন। পাশাপাশি ৪টি ইউনিয়নে সাধারণ সদস্য পদে লড়াই করেছেন ১০৮ জন ও মহিলা সরক্ষিত সদস্য পদে ৩৭ জন সহ মোট ১৪৫ জন ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেছেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি