আকাশ মারমা মংসিং
বর্ণাঢ্য আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার বক্সিং দল বান্দরবান বক্সিং ক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
২৭ ডিসেম্বর সোমবার বিকালে বান্দরবান জিম নেশিয়াম প্রাঙ্গনে কেক কাটার উদযাপন মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে বান্দরবান বক্সিক্লাবে পরিচালক লুৎফর রহমান উজ্ব্বল সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌর কাউন্সিলর ওমর ফারুক।
অনুষ্ঠানের প্রধান অতিথি মো.ওমর ফারুক বলেন,একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হলে খেলাধুলার বিকল্প আর কিছু নাই।জাতীয় পর্যায়ে বেশকিছু প্রতিযোগিতায় বান্দরবান বক্সিং ক্লাব কৃতিত্বপূর্ণ পদক জয়লাভ করে বান্দরবানের ক্রীড়াঙ্গন কে আলোকিত করেছে।তাদের সামগ্রিক কার্যক্রমকে এগিয়ে নিতে হলে সবাইকে আন্তরিকভাবে সহায়ক ভুমিকা পালন করতে হবে।প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে বান্দরবান বক্সিং ক্লাবের উত্তরোত্তর সফলতা কাম্য।
বক্তারা বলেন, জাতীয় পর্যায়ের যেতে হলে নিজেকে আগে তৈরী করতে হবে। কঠোর পরিশ্রমে সাধনা মধ্য দিয়ে নিজেকে উচু পর্যায়ের নিয়ে লক্ষ্য থাকতে হবে। যাতে সেই লক্ষ্য পার্বত্য এলাকায় থেকে জাতীয় পর্যায়ের অংশগ্রহন করে বান্দরবান নাম মুখ উজ্জ্বল করবেন।
আরো বলেন, বান্দরবানে জাতীয় পর্যায়ে ৩ জন নারী বক্সিং অংশগ্রহন করে চ্যাম্পিয়ন হয়েছে। এতে সুনাম বেড়েছে আমাদের প্রিয় বান্দরবানে। আমরা চাই আগামীতে যাবতীয় সরঞ্জাম সহ সহযোগীতা হাত বাড়াবে। তাই দেশ ও পার্বত্য বান্দরবানে জন্য আগামীতে জাতীয় পর্যায়ে গিয়ে সুনাম অর্জন বয়ে আননে সেই আশাব্যাক্ত রাখি।
বছরপূর্তি উপলক্ষে বক্সিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক কৃতি ফুটবলার মাহফুজুর রশীদ বাচ্চুর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সদস্য ও সাবেক কৃতি খেলোয়াড় মো.মোস্তাফিজুর রহমান,বান্দরবান সোনালী অতীত ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো.আলী হোসেন,বক্সিং ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মো.আরমান,বক্সিং ক্লাবের জ্যোষ্ঠ বক্সার আবু বকর সিদ্দিকী মানিকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি