রুমা প্রতিনিধি
রুমা উপজেলা স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
১৪ জানুয়ারি শুক্রবার সকালে রুমা উপজেলা পরিষদের সভাকক্ষে বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রনালয়ের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা উপজেলা পরিষদের চেয়ারম্যান উহ্লাচিং মারমা।
এসময় রুমা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন শিবলী সভাপতিত্বে বাংলাদেশ বিজ্ঞান প্রযুক্তি শিল্প ও গবেষণা পরিষদের চিফ সায়েন্টিফিক জন লিটন মুন্সি, রুমা উপজেলা ভাইস চেয়ারম্যান থাংখামলিয়াম বম, রুমা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মারমা,আবুল কাশেম চৌধুরী অফিসার ইনচার্জ রুমা ও রুমা উপজেলা গনমাধ্যম কর্মী প্রমুখ।
সেমিনার শুরুতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের প্রিন্সিপ্যাল সায়েন্টিফিক কর্মকর্তা ড.মোঃ আহসান হাবীব।
এরপরে অতিথিগণ পরিষদ প্রাঙ্গনে স্থানীয়ভাবে উৎদ্ভাবিত লাকসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ’ র স্টলগুলো পরিদর্শন করেন।
এসময় সরকারি – বেসরকারি প্রতিষ্ঠানের তাদের উদ্ভাবিত লাকসই প্রযুক্তি সামগ্রী প্রদর্শনের মধ্যদিয়ে স্টল বসিয় অংশ গ্রহন করেছে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি