আকাশ মারমা মংসিং
বান্দরবানে ঐতিহ্যবাহী সাঙ্গু নদীর বালু চরে রিগ্রাইংক্ষ্যং মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
২৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকালে বানন্দরবান সাঙ্গু নদীর বালু চরে ফ্রেন্ডস ক্লাব অব বান্দরবান আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মংমংসিং মারমা।
শুরুতেই আকাশে ফানুস উড়িয়ে রিগ্রাইংক্ষ্যং মিনিবার ফুটবল উদ্বোধন করেন ৫নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মংমংসিং ও অনান্য অতিথি বৃন্দরা। পরে দুই দলের সাথে মতবিনিময় করেন অতিথি বৃন্দরা।

খেলায় শুরুতেই মুখোমুখি হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথমার্ধে ১৫ মিনিটের মাথায় ৯ নাম্বার পরিহিত জার্সি খেলোয়ার ইমাম ইসলাম প্রতি পক্ষের জালে বল ফেলে দলের উৎসাহ বাড়িয়ে দেয় মোহাম্মদপুর একাদশ ক্লাবকে। তারপর দুই দলের খেলোয়াড়েরা প্রতি পক্ষের জালে বল দেয়ার চেষ্টা, আক্রমণ-পাল্টা আক্রমণ। খেলায় শেষ পর্যন্ত পরিচালনায় দ্বায়িত্ব ছিলেন বান্দরবান জেলা রেফারী অংম্যা মারমা অং।
খেলা শেষ পর্যায়ের নিউগুলশান বম ছাত্রাবাস ক্লাবকে ১-০ গোলে হারিয়ে পরাজিত করে বিজয় ছিনিয়ে নেয় মোহাম্মদপুর একাদশ। এতে খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ সেরা খেলোয়ার ১০নং জার্সি পরিহিত সাকিবকে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি।
ফুটবল কমিটিরা জানান, এইবারে রিনিক্ষ্যং মিনিবার ফুটবল টুর্ণামেন্ট ১৮ টিম অংশগ্রহন করেছেন এবং টুর্ণামেন্টের নক আউট খেলা হবে বলে জানা যায়।
এসময় ৫নং ওয়ার্ডের পুলুমং মারমা সভাপতিত্বে বান্দরবান জেলা ক্রিড়া সংস্থা বিএফএ সদস্য সাফোচিং (জোনো), ৫নং ওয়ার্ডের পৌর আওয়ামীলীগ সহ- সভাপতি মংসানু মারমা, মধ্যম পাড়া ৫নং ওয়ার্ডের কারবারী মংটো মারমাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি