নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম” সুয়ালকে সিএইচটি টাইমস ডটকম এডিটর লুৎফুর রহমান (উজ্জ্বল) এর সার্বিক সহযোগিতায় আয়োজিত ব্লাইন্ড প্রীতি ক্রিকেট ম্যাচ’২২ এর উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ মার্চ) সকালে প্রথম পর্বে বান্দরবান জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকী এর সার্বিক তত্ত্বাবধানে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (আরডিসি) মো.কায়েসুর রহমান।
বান্দরবান জেলার প্রাচীন অনলাইন দৈনিক সিএইচটি টাইমস ডটকম এডিটর লুৎফুর রহমান (উজ্জ্বল) এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শিশু পরিবারের রিসোর্স শিক্ষক সত্যজিত মজুমদার।
উদ্বোধন এর শুরুতেই দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা নিজেদের পক্ষ থেকে দুই রং এর গোলাপ দিয়ে প্রধান অতিথি কে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।পরে এই ম্যাচের প্রতিটি খেলোয়াড়ের সাথে কুশল বিনিময় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কায়েসুর রহমান।
এসময় প্রাণবন্ত এবং সৌহার্দ্যপূর্ণ একটি পরিবেশ সৃষ্টি হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শুরুতেই এই ব্লাইন্ড প্রীতি ক্রিকেট ম্যাচের সকল খেলোয়াড়,কোচ,আয়োজক এবং সর্বোপরি যারা এই খেলাটি সফলভাবে সম্পন্ন করার লক্ষ্য সহযোগিতা করছেন তাদের প্রত্যেককে জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসময় তিনি বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি”র পক্ষ থেকে সুয়ালক একাদশ এবং কক্সবাজার একাদশের খেলোয়াড়দের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।পরে সুয়ালক দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদেরকে সিএইচটি টাইমস ডটকমের পক্ষ থেকে একসেট বিশেষ জার্সি উপহার হিসেবে তুলে দেন মো.কায়েসুর রহমান।
খেলায় দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম সুয়ালক একাদশ এর শিক্ষার্থীরা ৫ উইকেটে জয়লাভ করে।খেলার সমাপনী পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে চ্যাম্পিয়ন ও রানারআপ দুটি একাদশকে শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ট্রফি তুলে দেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য তিং তিং ম্যা।
সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মিলটন মুহুরীর সভাপতিত্বে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সিএইচটি টাইমস ডটকম এর এডিটর লুৎফুর রহমান (উজ্জ্বল), রিসোর্স শিক্ষক সত্যজিত মজুমদার এবং সুয়ালক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উ ক্য নু মার্মা প্রমুখ উপস্থিত ছিলেন।উল্লেখ্য,মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বান্দরবানের অনলাইন দৈনিক সিএইচটি টাইমস ডটকম ব্লাইন্ড প্রীতি ক্রিকেট ম্যাচটির সার্বিক সহযোগিতা করেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি