Logo
শিরোনাম
বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা নাইক্ষ্যংছড়ির আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসার দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

লামায় পাহাড় কাটার দায়ের স্কেভেটরসহ ইউপি মেম্বার আটক

লামা সংবাদদাতা 

বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নে পাহাড় কাটার অপরাধে সীতারঞ্জন বড়ুয়া (৪০) নামে এক ইউপি মেম্বারকে আটক করেছে লামা থানা পুলিশ।

রবিবার (১৭ এপ্রিল ) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ধারা ১৫/১ (তৎসহ) ও পেনালকোড এর ৪৩১ ধারা মামলা দায়ের করা হয়েছে। লামা থানা মামলা নং- ১১, তারিখ- ১৭ এপ্রিল ২০২২ইং।

মামলায় এজাহার নামীয় দুই ও অজ্ঞাতনামা ৮/১০ জনকে আসামী করা হয়েছে। ইতি মধ্যে লামা থানা পুলিশ অভিযান চালিয়ে পাহাড় কাটার সাথে সম্পৃক্ত থাকার কারণে রূপসীপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার সীতারঞ্জন বড়ুয়াকে আটক করে এবং পাহাড় কাটার কাজে ব্যবহৃত স্কেভেটরটি জব্দ করে।

জানা যায়, লামার রূপসীপাড়া ইউনিয়নের অংহ্লা পাড়া হতে মোহাম্মদ পাড়া যাওয়া একটি রাস্তায় ইউনিয়ন পরিষদের পিছনে ও পোপা খালের মুখ ব্রিজ সংলগ্ন সরকারের কোন অনুমোদন ছাড়া, কোন উন্নয়ন প্রকল্প হাতে না নিয়ে ইউপি মেম্বার সীতারঞ্জন বড়ুয়া আরো কিছু লোকজন বাণিজ্যিক ভাবে স্কেভেটর দিয়ে বিশাল একটি পাহাড় কেটে ফেলে। সিন্ডিকেটটি পাহাড় কেটে এলাকায় কয়েকজনের কাছে মাটি বিক্রি করে তাদের নিচু জমি ভরাট করে দেয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক লেখালেখি হলে লামা থানা পুলিশ পাহাড় কাটা বন্ধে উদ্যোগ নেয় এবং দোষীদের আইনের আওতায় আনতে মামলা দায়ের করে।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, পাহাড় কাটা অপরাধ। সরকার জলবায়ু ইস্যুতে কঠোর। পরিবেশ ও প্রকৃতি রক্ষায় সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। যারা পাহাড় কাটবে তাদের ছাড় দেয়া হবেনা৷ আইনের কাছে সবাই সমান,লামায় কেনো পাহাড়খেকোকে ছাড় দেয়া হবেনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!