নিজস্ব সংবাদদাতা
রাঙামাটিতে সড়ক দূর্ঘটনায় গোয়েন্দার সংস্থার দুই সদস্য নিহত হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টায় রাঙামাটি পাবলিক হেল্থ এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
নিহতের নাম, আবু দাউদ, ঈসা রুহুলুল্লাহ বলে জানা গেছে।
প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেল যোগে ঐ দুই আরোহী বনরূপা থেকে ভেদভেদী যাওয়ার পথে পাবলিক হেল্থ এলাকায় আসলে প্রথমে সিএনজির সাথে মোটরসাইকেলটি ধাক্কা লেকে রাস্তায় পরে যায়। পরে রাস্তার পাশ দিয়ে আসা পাহাড়ীকার চলন্ত বাসের চাকায় পিষ্ট হয়।
রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি নিজেই ঘটনারস্থলে রয়েছেন এবং লাশ দুটি রাঙমাটি সদর হাসপাতালে পাঠানোয় হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি