Logo
শিরোনাম
বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা নাইক্ষ্যংছড়ির আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসার দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

হঠাৎ শুনতে পাবেন শেখ হাসিনা পদত্যাগ করেছে মো শাহাজান

সুজন চৌধুরী:আলীকদম প্রতিনিধি:বান্দরবানের আলীকদম উপজেলায় বিএনপি’র আয়োজনে জ্বালানী তেল,পরিবহন ভাড়া সহ সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ছাত্রনেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে সারাদেশের ন্যায় গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫আগষ্ট) বিকাল ৩ টায় পান বাজার এলাকায় উপজেলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ের সমানে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহব্বায়ক মোঃ মাশুক আহমদ এর সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক সাধারণ সম্পাদক মোঃ জুল ফিকার আলী ভূটোর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও চট্রগ্রাম বিভাগীয় দলনেতা মোঃ শাহাজান।

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মোঃ শাজাহান বলেন,হঠাৎ শুনতে পাবেন শেখ হাসিনা পদত্যাগ করেছে, নিশি রাতের এই অবৈধ সরকার আবারও ক্ষমতায় আসতে বিভিন্ন কৌশলের অংশ হিসাবে তাদের অনুগত নির্বাচন কমিশনের মাধ্যমে এবার ইভিএম দিয়ে নির্বাচন করতে চায়। সরকার জানেনা তাদের বিদায় ঘন্টা বেজে গেছে। আওয়ামিলীগ সরকারের অধীনে কোন নির্বাচন হতে দেওয়া হবে না।

তিনি আরো বলেন,সারাদেশে সরকার পতনের আন্দোলন শুরু হয়েছে এ জন্য আগামী আন্দোলন সংগ্রামে জনগণকে সাথে নিয়ে আওয়ামিলীগ কে বিদায় করতে রাজপথে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান দলের সকল নেতাকর্মীদের।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা বিএনপির সভাপতি মিসেস মাম্যাচিং,কেন্দ্রীয় কমিটি সদস্য মতিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির সাধারান সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোঃ জাবেদ রেজা, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার, বান্দরবান জেলা বিএনপির সহ সভাপতি ফরিদ আহমেদ, শিরিনা আক্তার যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপি আলীকদম, উপজেলা যুবদল সভাপতি মোঃ ইলিয়াস মিয়া, উপজেলা ছাত্রদল সভাপতি নুরুচ্ছাফা ভূয়া,উপজেলা স্বেচ্ছাসেবক দল, উপজেলা মহিলা যুব দল, উপজেলা কৃষক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গণ সমাবেশে উপস্থিত হন।

উপজেলার বিভিন্ন এলাকা থেকে অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা গণ মিছিল পানবাজার সমাবেশে এসে জড়ো হয়। সেখানে এক বিশাল শোডাউনে রূপ নেয়। বিশাল শোডাউনটি আলীকদম রেস্টহাউজ হয়ে পান বাজার ঘুরে সেখান থেকে মিছিলে মিছিলে সমাবেশ স্থলে শত শত নেতাকর্মী সমর্থক উপস্থিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!