রোয়াংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের রোয়াংছড়িতে খাদ্য শস্যের বাজার দর ঊধর্গতির প্রবনতা রোধ ও নিম্ন আয়ের জনগোষ্ঠীকে মূল্য সহায়তা দেয়া এবং বাজার দর স্থিতিশীল রাখার লক্ষ্যে খাদ্য অধিদপ্তর কতৃর্ক পরিচালিত “খোলা বাজারে চাল বিক্রয়” (ওএমএস) কার্যক্রমে শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১সেপ্টেম্বর ২০২২) সকাল ৯ টায় রোয়াংছড়ি বাজারে ওএমএস কাযর্ক্রমে উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. খোরশেদ আলম চৌধুরী সভাপতিত্বে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা।
এ কার্যক্রমের আওতায় ব্যাপক চাহিদার তিক্তিতে খাদ্য বিভাগের নির্ধারিত ওএমএস ডিলার শৈথোয়াই মং মার্মা (সুমন)কে নিয়োগ করে ২ টন করে বরাদ্দ দেওয়া হয়েছে। ০১ সেপ্টেম্বর ২০২২ থেকে নভেম্বর ২০২২ খ্রি. শুক্রবার ও শনিবার ব্যতীত সপ্তাহে ০৫ দিন এবং মাসে ২২ দিন মোট তিন মাস ব্যাপী প্রতিদিন সকাল ০৯.০০ টা থেকে বিকাল ০৫.০০টা পযর্ন্ত খোলা বাজারে বিক্রয়ের কার্যক্রম অব্যাহত থাকবে।
এতে ভোক্তারা প্রতি কেজি ৩০ টাকা দরে জনপ্রতি ৫ কেজি করে চাল ক্রয় করতে পারবেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, সদর ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, ইউপি চেয়ারম্যান চনুমং মারমা, সাবেক চেয়ারম্যান ও প্রেসক্লাব সভাপতি চহ্লামং মারমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আসাদুজ্জামান, ইউপি মেম্বার অংশৈচিং মারমা, ইউপি মেম্বার উসাইচিং মারমাসহ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি