Logo
শিরোনাম
বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা নাইক্ষ্যংছড়ির আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসার দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

রাঙ্গামাটিতে আনসার সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

॥ রাঙ্গামাটি প্রতিনিধি ॥রাঙ্গামাটির বাঘাইছড়িতে ১৮ আনসার ব্যাটালিয়নের সদস্য জেনেরেটর অপারেটর শাকিল হোসেন (২৩) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৪ সেপ্টেম্বর) সকালে ১৮ আনসার ব্যাটালিয়নের জেনেরেটর রুম থেকে ডিসের তার লাগানো সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ সূত্রে আরো জানা যায়, শাকিল হোসেন আনসারের ২০তম ব্যাচের সদস্য। তার রেজি নম্বর -(১৯২০২২৫)। সে ঢাকা ধামরাই যাদেবপুর এলাকার আলেক হোসেনের ছেলে। শাকিল হোসেন ১৭ নভেম্বর ২০১৯ সালে আনসার বাহিনীতে যোগদান করেন বলে জানা যায়।

বাঘাইছড়ি ১৮ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ সোহাগ পারভেজ বলেন, আমি দাপ্তরিক কাজে ঢাকায় আছি। খবর শুনে প্রাথমিকভাবে মনে হচ্ছে সে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে। ব্যাটালিয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে, আনসার সদস্যদের ঝুলন্ত লাশ উদ্ধারের খবর পেয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার, দীঘিনালা জামতলী ২১ আনসারের পরিচালক মোঃ ফেরদৌস আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান বলেন, পুলিশের ধারণা গভীর রাতে কোন এক সময় ডিসের তার পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে সে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে সঠিক কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!