Logo
শিরোনাম
পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু

বান্দরবানে ধর্ষক মোঃ কায়সারের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন উইমেন একটিভিস্ট ফোরাম

রিমন পালিত:বান্দরবান প্রতিনিধি:বান্দরবানে ধর্ষক মোঃ কায়সারের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন উইমেন একটিভিস্ট ফোরাম।

আজ ১ মার্চ বুধবার সকালে উইমেন একটিভিস্ট ফোরামের আয়োজনে মারমা ষ্টুডেন্ট  কাউন্সিল সভাপতি উহ্লাচিং মারমার সভাপতিত্বে বান্দরবান মুক্ত মঞ্চ প্রাঙ্গনে এক মারমা তরুণীকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

মানববন্ধন এই সময় আরো উপস্থিত ছিলেন খুমি ষ্টুডেন্ট এসোসিয়েশন হিরো খুমী,ওমেন্স এক্টিভ ফোরামে পাউসিং ম্রো, ম্রো ষ্টুডেন্ট এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক তনয়া ম্রো, তংচঙ্গ্যা ষ্টুডেন্ট ওয়ালফেয়ার সাধারণ সম্পাদক বিটন তংচঙ্গ্যাসহ অনেকে ।

মানববন্ধনে বক্তারা বলেন,বান্দরবানের লামা উপজেলায় গত ২৪শে ফেব্রুয়ারী ২নং ফাসিয়াঁখালি ইউনিয়নে লাথুই পাড়ার বাসিন্দা  ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মারমা এক নারী(৩০) ধর্ষণ করা হয় । যেটা পার্বত্যবাসীর জন্য অত্যন্ত লজ্জার জন্য একটি বিষয় । আমরা চাই সম্প্রীতির বান্দরবানে সবাই মিলে মিশে থাকুক । কিন্তু যারা এ ধরনের কাজ করে সম্প্রীতির বান্দরবানের সুনাম নষ্ট করছে তাদেরকে গ্রেফতার করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক । যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের খারাপ কাজ করতে আগ্রহী না হয় ।

 

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!