Logo
শিরোনাম
বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা নাইক্ষ্যংছড়ির আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসার দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

লামায় মায়ের রান্না করা খিচুড়ি খাওয়া হলো না শিশু তামিমের

ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক :
পার্বত্য জেলা বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে ডুবে মো. তামিম নামে (১৮ মাস বয়সী) এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) সকাল ৭টায় লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড পূর্ব শিলেরতুয়া নয়া পাড়ায় এ ঘটনা ঘটে। শিশু মো. তামিম পূর্ব শিলেরতুয়া নয়াপাড়া গ্রামের বাশারুল ইসলাম ও তাহমিনা আক্তারের ছেলে।

জানা যায়, সকালে ঘুম থেকে উঠে সন্তানের জন্য খিচুড়ি রান্না করছিলেন মা তাহমিনা আক্তার। ওদিকে খেলতে গিয়ে বাড়ির পাশের মাতামুহুরী নদীতে ডুবে যায় শিশুটি। শিশুটিকে উদ্ধার করে তার বাবা-মা লামা সরকারি হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লামা হাসপাতালে জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. রেহেনা মজুমদার জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। তারপরেও আমরা ইসিজি করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি।

শিশুটির মা তাহমিনা আক্তার বলেন, সকালে ঘুম থেকে উঠে সন্তানের জন্য খিচুড়ি রান্না করছিলাম। এই ফাঁকে কখন যে তামিম ঘুম থেকে উঠে বাইরে চলে যায় বুঝতে পারিনি। একটু পরে রুমে এসে দেখি সে নাই। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের মাতামুহুরী নদীতে তার লাশ ভাসতে দেখি।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ বলেন, পানিতে ডুবে শিশু মারা যাওয়ার বিষয়টি তার বাবা-মা জানিয়েছে। হাসপাতালে পুলিশের টিম পাঠানো হয়েছে। শিশুটিকে প্রাথমিকভাবে সুরতহাল করা হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তবে ময়নাতদন্ত ছাড়া লাশ নিয়ে যেতে শিশুটির বাবা-মা অনুরোধ করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা বলেন, ময়নাতদন্ত ছাড়া লাশ পরিবারের কাছে দিতে অনুরোধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!