Logo
শিরোনাম
বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা নাইক্ষ্যংছড়ির আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসার দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

রাঙ্গামাটিতে প্রথম নারী জেলা প্রশাসক ইশরাত ফারজানা

সুজন কুমার তঞ্চঙ্গ্যা

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি: রাঙ্গামাটি পার্বত্য জেলায় নতুন নারী জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে বর্তমান অন্তর্বতীকালীন সরকার। বুধবার (২৭ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাঙ্গামাটিতে নিয়োগ পাওয়া নতুন জেলা প্রশাসকের ইশরাত ফারজানা। তিনি রাঙ্গামাটি জেলায় এই প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন।

জানা গেছে, তিনি ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছিলেন। তাকে সেখান থেকে বদলি করে রাঙ্গামাটি জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে অর্থ বিভাগের উপ-সচিব মোহাম্মদ হাবিব উল্লাহকে ঠাকুরগাঁয়ের নতুন ডিসি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উপ-সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারে নিম্নে বর্ণিত কর্মকর্তাদ্বয়কে তাদের নামের পাশে বর্ণিত জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট পদে বদলি/পদায়ন করা হলো। সরকারের উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তাদের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

এতে জেলা পর্যায়ে ডিসি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!