মো. ইসমাইলুল করিম বান্দরবান জেলা প্রতিনিধি:
পার্বত্য জেলার বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনে বিএনপি’র প্রার্থী পরিবর্তনের দাবিতে দলীয় নেতাকর্মীদের বিক্ষোভ বাড়ছেই। প্রতিদিন জেলার কোন না কোন স্থানে নেতাকর্মীরা পদযাত্রা বিক্ষোভ সমাবেশ মিছিল করছে। রবিবার (২৩ নভেম্বর) লামায় সংগঠনের নেতাকর্মীরা পদযাত্রা করেছে। সকালে লামা বাজারে বাস স্টেশন থেকে পদযাত্রা শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীরা।এতে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনে নেতাকর্মীরা অংশ নেয়। পরে চৌরাস্তা মোড়ে সমাবেশ করে নেতাকর্মীরা। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম খান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিন মিয়া, উসাপ্রু মারমা, মহিলা নেত্রী তাহুরা বেগম, বিএনপি নেতা থোয়াহ্লা চিং কারবারি সহ প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে রাজপথে জাবেদ রেজা ছাড়া কোন নেতা ছিল না। সংগঠনকে এককভাবে আগলিয়ে রেখেছিলেন তিনি। বিএনপির কঠিন সময়েও জাবেদ রেজা সংগঠনের নেতাকর্মীদের মনোবল বৃদ্ধিসহ সংগঠনকে এগিয়ে নিয়ে গেছেন। অথচ কঠিন সময় এসে জাবেদ রেজাকে বাদ দিয়ে সাচিং প্রু জেরীকে মনোনয়ন দেওয়া হয়েছে। সংগঠনের নেতাকর্মীরা এতে দুঃখ পেয়েছে ও ক্ষুব্ধ হয়েছে। আগামী সংসদ নির্বাচনে ৩০০ নং আসন থেকে বিএনপি’র প্রার্থী বিজয়ী হতে গেলে অবশ্যই জাবেদ রেজাকে মনোনীত করা উচিত।নেতাকর্মীরা অবিলম্বে বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনে প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়েছেন। উল্লেখ্য সম্প্রতি বিএনপি বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনে জেলা বিএনপির আহবায়ক সাচিং প্রু জেরীকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। এরপর থেকেই বিএনপি’র মাম্যাচিং ও জাবেদ রেজা গ্রুপের সমর্থিতরা প্রার্থী পরিবর্তনের দাবিতে নেতাকর্মীদের নিয়ে পদযাত্রা করছেন এমন বলছে সমাবেশে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি