Logo
শিরোনাম
বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা নাইক্ষ্যংছড়ির আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসার দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

কক্সবাজারের ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হকের উপর হামলা হয়েছে। ১৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে ঈদগাঁও ইউনিয়নের জাগির পাড়ায় এ ঘটনা ঘটে।

আহত মোজাম্মেল হক এলাকার মৃত এজাহার মিয়ার পুত্র। মাদক প্রতিরোধে এলাকায় নেতৃত্ব দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় এক দূর্বৃত্ত এ ঘটনা ঘটিয়েছে বলে লিখিত এজাহারে উল্লেখ করা হয়েছে।

বিদ্যালয়ে আসার জন্য নিজ ঘর থেকে বের হলে তার উপর অতর্কিত হামলে পড়ে ঐ দূর্বৃত্ত। দূষ্কৃত কারী যুবকটি তাকে লাঠি-সোটা দিয়ে হামলা করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন। এ সংক্রান্ত ঘটনায় ভুক্তভোগী শিক্ষক একই দিন বিকেলে ঈদগাঁও থানায় লিখিত এজাহার দিয়েছেন। এতে সংশ্লিষ্ট এলাকার মৃত নজির আহমদের পুত্র মোঃ আব্দুল্লাহকে আসামী করা হয়েছে।

এজাহারে ঐ শিক্ষক উল্লেখ করেন, মাদকের বিস্তার রোধে কিছুদিন পূর্বে তার নেতৃত্বে ঐ এলাকায় প্রতিরোধ সভা করা হয়। এতে এলাকার সাবেক চেয়ারম্যান ও বর্তমান মেম্বার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার সিদ্ধান্ত মতে, মাদক কারবারীদের নজরদারিতে রাখতে থাকেন স্থানীয় জনগণ। এতে ব্যবসা বন্ধের উপক্রম হওয়ায় ঐ শিক্ষককে নানা ভাবে হুমকি-ধমকি প্রদান ও হাঁকাবাঁকা করা হয়। যার ধারাবাহিকতায় হামলার এ ঘটনা ঘঠানো হয়।

এদিকে হামলার খবরটি তার কর্মস্থলে পৌঁছুলে সহকর্মী শিক্ষক ও কর্মচারীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। তারা হামলাকারী ব্যক্তিকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবিও করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!