Logo
শিরোনাম
বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা নাইক্ষ্যংছড়ির আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসার দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।

হারাধন কর্মকার,রাজস্থলী ।

রাঙ্গামাটির রাজস্থলী  উপজেলার ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নে বাঙ্গালহালিয়া  উচ্চ বিদ্যালয়-এর ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল)   সকালে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে বিভিন্ন ধর্মের  ধর্মীয়  পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্টান শুরুতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক কনক বড়ুয়া,  অনুষ্ঠানে বক্তারা বলেন, চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বিশেষ করে বিভিন্ন জাতীগোষ্টির  শিশুদের মূলধারার শিক্ষায় ফিরিয়ে আনতে এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অভিভাবকহীনতার কারণে অনেক শিশু ঝরে পড়ার ঝুঁকিতে থাকে। তাদের  মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই এই প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যাই মং চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। বক্তারা বলেন, তোমরাই পাহাড়ের প্রকৃত সম্পদ। সুশিক্ষায় শিক্ষিত হয়ে তোমরাই পারবে এই জনপদের ভাগ্য বদলাতে। বিদ্যালয়ের সহ  সহকারী -এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কনক  বড়ুয়া। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইসুইখই মারমা।  বিশেষ অতিথি ছিলেন রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জামাল উদ্দিন, লিয়াকত আলী , সাধারণ সম্পাদক সুমন খান, সাংগঠনিক সম্পাদক মিন্টু কান্তি নাথ, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাইমুল ইসলাম রনি, বিএনপির অন্যতম সদস্য জিকু কুমার দে, বাঙ্গালহালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জোনায়েদ আহম্মেদ সহ অভিভাব শিক্ষক শিক্ষকার্থী উপস্থিত ছিলেন।  বিদায়ী  পরীক্ষার্থীরা স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে। তারা জানায়, এই প্রতিষ্ঠানটি তাদের কাছে কেবল একটি বিদ্যালয় নয়, বরং একটি নিরাপদ আশ্রয়স্থল। শিক্ষকদের স্নেহ, ভালোবাসা ও অক্লান্ত পরিশ্রমে তারা আজ শিক্ষার এই গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছাতে পেরেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!