• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
Headline
বিলাইছড়ি থানা পরিদর্শন করলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তফাজ্জল হাসান বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত চক্রশালা স্কুলে৩৩ বছরের শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত বিদায়, ফুলেল ভালোবাসায় সিক্ত রমা ভট্টাচার্য বিলাইছড়ির ধূপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে দুই দিনব্যাপী ‘সিএইচটি ইয়ুথ ক্যাম্প অনুষ্ঠিত দুর্গম পাহাড়ে মাতৃ ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ, জুরাছড়িতে ৬৭ জনকে প্রশিক্ষণ প্রদান বিলাইছড়িতে কৃষকদের মসলা চাষের ওপর প্রশিক্ষণ সম্পন্ন পটিয়ার মঠপাড়া তুচ্ছ ঘটনার জেরে গভীর রাতে বাবা-ছেলের ওপর হামলার ঘটনায় থানায় ৫ জনের বিরুদ্ধে মামলা ফারুয়া ইউনিয়ন কৃষকদের মাঝে  সার বিতরণ বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক

পাহাড়ী পথ বেয়ে আসছে বার্মিজ গরু : বিপাকেই খামারীরা

Reporter Name / ২২১ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

ঈদগাঁওতে দিবালোকে পাহাড়ি পথ ব্যবহার করে প্রতিদিন গরু প্রবেশের ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়। প্রশাসনের নাকের ডগায় এমন কর্মকাণ্ডে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।
​স্থানীয় সূত্রে জানা, গতকাল সকাল থেকে ঈদগাঁও কালিরছড়ার তেতুলতলা পাহাড়ি সড়ক দিয়ে সারি বদ্ধভাবে বার্মিজ গরু এ জনপদে প্রবেশ করতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, কোন লুকোচুরি নয়, প্রকাশ্যে সংঘবদ্ধ সিন্ডিকেট মাধ্যমে গরুগুলো আনা হচ্ছে।
​অভিযোগ উঠে, এক শক্তিশালী সিন্ডিকেট স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে তোয়াক্কা না করে এই অবৈধ কারবার চালিয়ে যাচ্ছে। পাহাড়ি দুর্গম পথ ব্যবহার করে দিনে গরু প্রবেশ করলেও কেন প্রশাসন বাধা বা অভিযান পরিচালনা করছে না। তা নিয়ে সাধারণ মানুষের মনে সন্দেহের দানা বাঁধছে। প্রশাসনের নজরদারি শুধু কাগজ-কলমে, বাস্তবে তার কোন প্রতিফলন নেই।
​
​অবৈধভাবে বার্মিজ গরু আসায় বিপাকে স্থানীয় খামারীরা। তারা জানান, দেশি গরুর বাজারে ধস নামায় তারা চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এছাড়াও বৈধ পথে আমদানি না হওয়ায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।খামারিদের দাবী, দ্রুত চোরাচালান বন্ধ না করলে কোরবানির আগে স্থানীয় গবাদিপশু পালনকারীরা নিঃস্ব হয়ে যাবেন।
​কালিরছড়া ও তেতুলতলা এলাকার অবিলম্বে রুট গুলোতে স্থায়ী চেকপোস্ট বসানো,সিন্ডিকেট হোতা দের আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় আন্দোলনের হুঁশিয়ারীও দিল ভুক্তভোগী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা