• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
Headline
ইযাবার শ্রোত থামাবে কে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ১০ হাজার ইয়াবা উদ্ধার রামু পূর্ব সীমান্তের নিউজ ডেক্সের আত্মপ্রকাশ, সভাপতি হামিদুল হক মার্শাল -সেক্রেটারি শাহাব উদ্দিন সিকদার তথ্য ভিত্তিক ওয়েবসাইট “ঈদগাঁও সিটি ডটকম” এর আনুষ্ঠানিক যাত্রা ঈদগাঁওতে কোরবানির পশুর চামড়ার প্রত্যাশিত দাম নেই : বিপাকে বিক্রেতারা ঈদগাঁওতে সমাজ প্রথায় উজ্জ্বল দৃষ্টান্ত, প্রত্যেক ঘরে কোরবানি মাংস ঈদগাঁওতে বিএনপির উদ্যোগে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীর আলোচনা ও দোয়া মাহফিল উচ্চ শিক্ষা বিষয়ক কর্মশালায় বক্তারা বলেন… ঈদগাঁও উপজেলা ঘোষনা হলেও নানান সুবিধা থেকে আমরা অনেক পিছিয়ে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত বিলাইছড়িতে ২ দিনের সফরে  চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এঁর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কেশবপুরে

ঈদগাঁওতে জমে উঠেছে বিশাল কোরবানির পশুর হাট : দেশীয় গরুর সয়লাভ

Reporter Name / ৩৬ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

এম আবু হেনা সাগর,ঈদগাঁও 

ঈদগাঁওতে কোরবানের ঈদকে সামনে রেখে জমে উঠেছে ঐতিহ্যবাহী বিশাল গরু-মহিষের হাট। হাটবাজারে দেশীয় গরুর সয়লাভ দেখা গেছে। লাল বাদশাহ,টাইগার বাদশাসহ বিভিন্ন নাম ও সাইজের গরু কানায় কানায় পূর্ণ।

(২৩মে) শনিবার দুপুর থেকে শুরু হয় ঈদগাঁওর পশুর বাজার। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও স্টেশন হয়ে কলেজ গেইট পযন্ত  দীর্ঘলাইন জুড়ে গরুর বাজার বসে। তবে করিম সিকদার ব্রিক ফিল্ডের ভেতরে মহিষের বাজার। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদগাঁও বাজারে বিরাট গরুর হাটটি উপজেলা প্রশাসন তথা খাস কালেকশালে পরিচালিত হয়। এ বাজারে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে গরু-মহিষ বিকিকিনি হচ্ছে বলে আগত ক্রেতা-বিক্রেতারা জানান।

দেখা যায়, মহাসড়কের দুই পাশ,ফিলিং স্টেশন মাঠসহ বাণিজ্যিক খামার এখন কর্মচাঞ্চল্যের শেষ নেই। ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে পছন্দের গরু মহিষ কেনাকাটা নিয়ে চলছে দরদাম। কোরবানির পশুর হাটকে ঘিরে যেন নতুন প্রাণের সঞ্চার হয়।

দক্ষিণ চট্টগ্রামের ঈদগাঁওর বৃহৎ পশুর হাট জমে উঠেছে। ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে ক্রেতা-বিক্রেতাদের ভীড়। তবে এবার বাজারে ক্রেতার চেয়ে পশুর সংখ্যা বেশি দেখা গেছে। এতে কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন খামারি ও ব্যবসায়ী। এ বছর ঈদগাঁওর গরু বাজারে সন্তোষজনক হাসিল আদায়ে ক্রেতা বিক্রেতা উভয়রা মহাখুশি।

বাজার ঘুরে আরো দেখা যায়, ঈদগাঁও উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়নের পাড়া মহল্লা থেকে পালিত গরু মহিষ নিয়ে পশুর হাটে এসেছেন বিক্রেতারা। এবার দেশীয় পালিত গরুর সংখ্যা বেশি। ছোট, বড় ও মাঝারী আকারের গরু মহিষে সযলাভ হয়ে উঠেছে ঈদগাঁও বাজার। বাজারে ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের তৎপরতা লক্ষনীয়। পুলিশ ও আনচার সদস্যদের টহল যেন চোখে পড়ার মত। পশুর হাট বসানো হয় ইসলামী ব্যাংকের জাল নোট শনাক্তকারী মেশিন। যাতে আর্থিক লেনদেনে কেউ প্রতারণার শিকার না হন। এই বিশাল পশুর হাটে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিনজনের একটি টিমকেও দেখা যায়। 

মাইজ পাড়ার এক গরু বিক্রেতা জানান, তার পালিত গরুর দাম হাঁকা হয়েছিল ১লক্ষ ২০ হাজার টাকা, কিন্তু ক্রেতারা ৮০ হাজার পয়ন্ত দেখছে বলেও জানান এ প্রতিবেদককে। 

আরেক বিক্রেতা শুক্কুর জানান, এবছর ঈদগাঁওর শশুর হাটে ভিনদেশীয় গরু নেই। সব স্থানীয় লোকজনের পালিত গরু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা