• রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এঁর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কেশবপুরে

Reporter Name / ৪৩ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

কেশবপুর যশোর প্রতিনিধীঃ

যশোরের কেশবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীরউত্তম) এঁর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩০ মে) সকালে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কেশবপুর পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, সহ-সভাপতি প্রভাষক গাজী ফারুকে আজম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম অটল, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকী, পৌর যুবদলের আহবায়ক গোলাম মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল আলম বুলবুল, সদস্য সচিব বাবুল রানা বাবু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষক। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করেন। তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশে জাতীয়তাবাদী দর্শনের প্রবক্তা ও ক্ষণজন্মা পুরুষ। দেশের ক্রান্তিকাল উত্তরণে শহীদ জিয়াউর রহমান জাতির দিশারী ছিলেন। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাংলাদেশের জনগণের উপর আক্রমণ করার পর তিনি পাকিস্তানের অধিনায়ককে বন্দি করে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। ২৬ মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন তিনি। স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেন অসীম বীরত্বে। সেদিন থেকেই দেশবাসী তাঁর অসাধারণ নেতৃত্বের পরিচয় পায়। দেশের সব সংকটে তিনি ত্রাণকর্তা হিসেবে বারবার অবতীর্ণ হয়েছেন।

বক্তারা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সততা, ন্যায়-নীতির মধ্যে দিয়ে জাতীয়তাবাদী রাজনীতির উন্মেষ ঘটিয়ে জাতিকে উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির মধ্যে দিয়ে মানুষের মনে স্বস্তি এবং বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু চক্রান্তকারীরা এ দেশে আধিপত্য বিস্তারের জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র করে ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্মমভাবে হত্যা করে। জিয়াউর রহমান শাহাদাত বরণ করলেও তার আদর্শে উজ্জীবীত হয়ে এদেশের মানুষ স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় আজও ঐক্যবদ্ধ।

আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলটি পরিচালনা করেন কেশবপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা খলিলুর রহমান।

এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এঁর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সূর্য উদয়ের প্রথম প্রহরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা এবং কালো পতাকা উত্তোলন করা হয়। পরিশেষে পবিত্র যোহর নামাজ বাদ গরীর ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফারুক খান, ত্রাণ ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক আবু নাঈম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার শফিকুল ইসলাম, সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান, মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, ত্রিমোহিনী ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন, হাসানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাঁকর, সহসভাপতি মনিরুজ্জামান মিলন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইকবাল হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা